২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

কুড়িগ্রামের রৌমারীতে ব্যাটারীচালিত অটোরিকশার নিচে পড়ে শিশুর মৃত্যু।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম মুরাদ,কুড়িগ্রাম প্রতিনিধি >>> কুড়িগ্রামের জেলার রৌমারী উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে মো. রিয়াজ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার ০২ নম্বর শৌলমারী ইউনিয়নের বাতার গ্রামে দাঁতভাঙ্গা–রৌমারীগামী ডিসি রোডের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানা যায়, নিহত শিশু মো. রিয়াজ তার বাবা মো. আল আমিনের সঙ্গে রাস্তার পাশে কাজ করছিল। এ সময় হঠাৎ করে শিশুটি দৌড়ে রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করেন।পরবর্তীতে তার বাবা ও স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।নিহত মো. রিয়াজ রৌমারী উপজেলার বাতার গ্রামের বাসিন্দা মো. আল আমিনের ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। সন্তানের এমন করুণ মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয়রা শিশুটির মৃত্যুকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন।এ ঘটনায় জড়িত ব্যাটারিচালিত অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। তবে চালকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অটোরিকশা চালকের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ না থাকায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।রৌমারী থানার পুলিশ জানায়, ঘটনাটি একটি দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে বিবেচিত হচ্ছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং পরিস্থিতি শান্ত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় ভাবে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জানান তারা।এদিকে এলাকাবাসী অভিযোগ করেন, ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল ও সড়কে শিশুদের অবাধ বিচরণই এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ। তারা দ্রুত সড়কে যানবাহন নিয়ন্ত্রণ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল শিশুদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page