২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩ কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান!  সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি- পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন! সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

কিসমত উল্লাহ-বালাজান কৃষি ও কারিগরি ইন্সটিটিউটের সুনাম ক্ষুণ্য করতে মিথ্যা সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি >>> কুড়িগ্রামের রৌমারীতে অবস্থিত কিসমত উল্লাহ-বালাজান কৃষি ও কারিগরি ইন্সটিটিউটের সুনাম ক্ষুণ্য করার জন্য একটি কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে। অত্র এলাকার একমাত্র কৃষি ডিপ্লোমা কলেজের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য দিয়ে একটি পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রচার করা হয়েছে। যা সাংবাদপত্র ও অনলাইন পোর্টালের নীতিমালার পরিপন্থি। উদ্দেশ্য প্রণোদিত এসব ভুয়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।কলেজে বুধবার এক সংবাদ সম্মেলনে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন সরকার স্থানীয় সংবাদিকের কাছে এসব তথ্য তুলে ধরেন। ‘‘কলেজে শিক্ষার্থী নেই, ক্লাস নেই তবুও বেতন নিচ্ছেন শিক্ষক কর্মচারীরা” শীর্ষক অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ ভারপ্রাপ্ত বলেন, অত্র কৃষি কলেজে মোট শিক্ষার্থী ১৮৫ জন। যদিও প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বোর্ড প্রতিবছর নির্ধারিত সর্বোচ্চ আসন ৫০ জন। শিক্ষক কর্মচারীরা নিয়মিত অফিস করেন। এনটিআরসি থেকে কলেজের শিক্ষক নিয়োগপ্রাপ্ত না হলেও খন্ডকালীন শিক্ষক দিয়ে নিয়মিত ক্লাস করানো হয়। যার কারণে বাংলাদেশের অন্যান্য কৃষি ডিপ্লোমা কলেজের চেয়ে এই কৃষি কলেজে ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি এবং পাসের হার শতকরা প্রায় ৯০ শতাংশ।ভারপ্রাপ্ত অধ্যক্ষ সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত প্রশ্নে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার সময় অত্র কলেজের আশ পাশে ১৪৪ ধারা জারি থাকে বিধায় বহিরাগতদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার কোনো সুযোগ নেই, সেখানে বহিরাগতদের দিয়ে পরীক্ষা নেয়ার প্রশ্নই উঠে না। কারিগরি বোর্ড কর্তৃক প্রশ্নে পরীক্ষা গ্রহণ এবং বোর্ডের ফলাফল নির্ধারণ করায় সনদ বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।তিনি বলেন বোডের্র নির্ধারিত নিয়ম অনুযায়ী কলেজটি পরিচালনা করা হয়ে থাকে। অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে কলেজে উপস্থিত থেকে অফিস সহকারীসহ অন্যান্য কর্মচারীদের সহযোগিতায় সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। কলেজের প্রয়োজনে মাঝে মধ্যে ঢাকায় কারিগরি শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং রংপুর আঞ্চলিক অফিস ও কুড়িগ্রাম অফিসে যেতে হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, অত্র চরাঞ্চলে রোৗমারীতে একমাত্র কৃষি ডিপ্লোমা কলেজ। প্রতিষ্ঠানটিতে সরকারিভাবে ভবন, আসবাবপত্র ও অনুদান পাওয়া যায়নি। শিক্ষার্থী বেশি থাকায় ও ফলাফল সন্তোষজনক থাকায় শিক্ষা মন্ত্রনালয় এমপিওভুক্ত করেছেন। প্রতিষ্ঠানটির দক্ষ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।সংবাদ সম্মেলনে অফিস সহকারী আমজাদ হোসেন বলেন, অত্র কৃষি কলেজে সনদ বাণিজ্যের সুযোগ নেই। সনদ বিক্রি করে কোটিপতি হয়েছি এই অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। আমার পৈতৃক জমি বিক্রি করে ৬৬ লক্ষ টাকা ও জমি বন্ধক রেখে ১০ লক্ষ টাকা এবং এনজিও থেকে ৩৫ লক্ষ টাকা লোন করে চাকুরীর সময়ের বাইরে ব্যবসা পরিচালনা করছি। এই অভিযোগ ভূয়া। ল্যাব এসিসটেন্ট রফিকুল ইসলাম বলেন, কলেজে না থেকে ঢাকায় কোচিং সেন্টার পরিচালনা করার অভিযোগ ভিত্তিহীন।সংবাদ সম্মেলনে মোসাঃ কাকলী ইয়াসমিনসহ সকল কর্মচারী উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কর্মচারীরা কলেজটির ভাবমূর্তি রক্ষায় সংবাদিক সমাজ ও উর্ধতন কর্তৃপক্ষের সহযোগতিা কামনা করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩
কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান 
কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান! 
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।

You cannot copy content of this page