১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোর গ্যাংয়ের হাতে শ্রমিক খুন, প্রধান আসামি ইসমাইল গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর,রাজশাহী,প্রতিনিধি >>> ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছর বয়সী এক ওয়ার্কশপ শ্রমিক ইয়াসিন খালাসী হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামী মো. ইসমাইল বেপারীকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।সোমবার (১২ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে র‌্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ইসমাইল (১৮) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।পূর্ব শত্রুতার জেরে নৃশংস হত্যাকাণ্ড পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ইয়াসিন খালাসীর সঙ্গে আসামীদের দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত ১০ মে রাত আনুমানিক ৯টায় ইসমাইল কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ইয়াসিনকে ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অন্যান্য আসামিরা ধারালো রামদা, চাকু, লোহার রড, হাতুড়ি, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিমকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করে।একপর্যায়ে নিষেধ করার পর ১নং আসামীর নির্দেশে ২নং এবং গ্রেফতারকৃত ইসমাইল ইয়াসিনের পেটে চাকু দিয়ে আঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে আসে। এরপর অন্যান্য আসামিরা রড, হাতুড়ি, হকিস্টিক দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে নির্মমভাবে আঘাত করে। মৃত্যুর নিশ্চয়তা পেতে ভিকটিমকে এলোপাথারি মারধর শেষে ধানক্ষেতে ফেলে রেখে যায় তারা।পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথে তার মৃত্যু হয়।দেশজুড়ে প্রতিক্রিয়া, র‌্যাবের অভিযান এই বর্বর হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দেশব্যাপী গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। নিহতের বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা আত্মগোপনে চলে গেলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এক পর্যায়ে রাজশাহীর শিরোইল এলাকায় অভিযান চালিয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অন্যতম আসামী ইসমাইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।র‌্যাব জানিয়েছে, পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page