১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে মিনি স্টেডিয়ামের ড্রেন যেন ফেন্সিডিলের খালি বোতলের ভাগাড়!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে মিনি স্টেডিয়ামের ড্রেন যেন ফেন্সিডিলের খালি বোতলের ভাগাড়। প্রসাশনের নজরদারীর অভাবে মাদক সেবন ও বিক্রেতারা বেপরোয়া হয়ে উঠছে। এতে করে যুবসমাজের চরম নৈতিক অবক্ষয় হচ্ছে। এমন অভিযোগ স্থানীয়দের।জানা গেছে, কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে স্টেডিয়ামের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়।গতকাল শুক্রবার ফুটবল টুর্নামেন্ট খেলা উপলক্ষে বিকালে মাঠের জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা -আবর্জনা পরিষ্কার করতে নামেন স্থানীয় খেলোয়াড়রা। এ সময় ড্রেনের ময়লা-আবর্জনার সাথে শতশত ফেন্সিডিলের খালি বোতল উত্তোলন করা হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম (নেট দুনিয়া)ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে আলোচনা- সমালোচনার ঝড় উঠে। স্থানীয় খেলোয়াড় রাশেদসহ আরো অনেকে বলেন,বিকেলে দিনাজপুর ও নীলফামারীর মধ্যেকার ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হবে । এজন্য স্টেডিয়াম মাঠের জলাবদ্ধতা নিরসন করতে ওই মাঠের উত্তর-পশ্চিম কোনের ড্রেনের স্লাব উত্তোলন করলে হালকা ময়লা-আবর্জনা মাঝে পানির সঙ্গে ফেন্সিডিলের খালি বোতল ভেসে যাচ্ছে। এর মধ্যে ড্রেনের পানি থেকে কিছু বোতল তুললে উৎসুক জনতার ঢল নামে। এমন প্রত্যক্ষদর্শী জনতার অভিযোগ উঠতি বয়সী থাই-গেম ও ভিসা প্রতারক চক্রের কালো টাকার ছড়াছড়িতে এলাকাজুড়ে মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।তারা আরো বলেন,সন্ধ্যা হলে স্টেডিয়াম মাঠে উঠতি বয়সী যুবকের ঢল নামে। তারা আড্ডার ছলে মাঠকে নিরাপদ মাদকাসক্তের জোনে পরিণত করেছেন। ফেন্সিডিল খাওয়ার পর খালি বোতল ড্রেনের ভিতর ফেলে দিচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনকে একাধিকবার জানালেও কোন প্রতিকার মেলেনি।আমরা মাদকমুক্ত উপজেলা চাই, মাদক মুক্ত স্টেডিয়াম চাই। এ ব্যাপারে মুঠোফোনে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমরা মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। আমরা চাই স্থানীয় বাসিন্দারাও আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুক। যাতে করে আমরা মাদককে নির্মূল করতে সফল হই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত
মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন

You cannot copy content of this page