আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামরীর কিশোরগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের ১৫ দিনের করে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে কেল্লাবাড়ি বাজার সংলগ্ন তিস্তা সেচ ক্যানেলের বাঁধে গাঁজা সেবনকালে তাদেরকে আটক করেন। পরে ইউএনও প্রীতম সাহা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকের ১৫ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। দন্ডিতরা হলেন, উপজেলার বগুলাগাড়ি বাবুপাড়া গ্রামের আইনাল চন্দ্রের ছেলে জীবন চন্দ্র রায় (২৫), কেল্লাবাড়ি গ্রামের কালি চরণের ছেলে সুজন রবি (২২) ও কাটগাড়ি পাইকারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে নবাব আলী(২৪)। ভ্রাম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য