১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে ভূমি মেলার উদ্বোধন,হাতের মুঠোয় মিলবে ভূমি সংক্রান্ত সেবা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি”এ প্রতিপাদ্যেকে সামনে রেখে জনবান্ধব ও অনলাইন ভিত্তিক সেবা প্রধানের মাধ্যমে জনগণের মধ্যে ভূমি সচেতনতা সৃষ্টি করার লক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।রোববার (২৫ মে) বিকেলে উপজেলা ভূমি অফিসের বর্ণাঢ্য আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়,ভূমি সংস্কার বোর্ড ও ভূমি অটোমেশন প্রকল্পের সহযোগীতায় ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী, জনসচেতনতা মূলক সভা ও ভূমি সেবার উপর কুইজ কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।মেলা উদ্বোধনের প্রাক্কালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) (অঃদাঃ)এ,বি,এম,সারোয়ার রাব্বীর সভাপতিত্বে এ সময় ঘরে বসে হাতের মুঠোয় অতি সহজে ভূমি সেবা পাওয়ার নানা দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন,ইউএনও মৌসুমী হক। আরো বক্তাব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক একে,এম তাজুল ইসলাম ডালিম,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারী ফেরদৌস আলম,রেড জুলাই বিপ্লবের উপজেলা শাখার আহবায়ক মোতালেব হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের তহশিলদার প্রমুখ। অন্যান্যদের মধ্যে সেবা গ্রহীতা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।দেখা গেছে, ভূমি মেলা উপলক্ষে ভূমিসেবা ক্যাম্পেইন,ডকুমেন্টারি প্রচার ও তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে।যাতে সাধারণ মানুষ সহজেই সেবা পেতে পারে।এ সেবার মধ্যে রয়েছে ই-নামজারির আবেদন প্রক্রিয়া,অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়া। ডাকযোগে ভূমি সেবা-মৌজা ম্যাপ প্রাপ্তি,অনলাইনে ডিসিআর,অনলাইনে খতিয়ান প্রাপ্তি,ভূমি সেবা সম্পর্কে অভিযোগসহ যে কোন বিষয় জানতে সেবা প্রার্থীদের মাঝে সচেতন বৃদ্ধি করাসহ ভূমি অফিস প্রাঙ্গণে সেবা প্রদানে বিভিন্ন প্রকার সচেতনতামূলক প্ল্যাকার্ড,ব্যানার,পোস্টার সাঁটানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page