১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

কিশোরগঞ্জে পোড়ানো হল ২লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> দেশীয় মাছ রক্ষায় নীলফামারীর কিশোরগঞ্জে অসাধু মাছ শিকারীদের ৪০০মিটার অবৈধ চায়না দুয়ারী জাল  বিভিন্ন জলাশয় থেকে উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য ২ লাখ টাকার মত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাহাগিলী ও নিতাই ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে ৩ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে ২০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে  সন্ধ্যায়  পানিয়াল পুকুর পন্ডিত পাড়া নামক স্থানে সেচ ক্যানেলের ধারে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে  নেতৃত্ব দেন, ইউএনও প্রীতম সাহা,উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ)আব্দুস সালাম,সমাজসেবা কর্মকর্তা ও বাহাগিলী ইউনিয়ন পরিষদের প্রশাসক জাকির হোসেন। অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও প্রীতম সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশীয় মাছ রক্ষায় ইতিপূর্বে উপজেলা প্রশাসন  ও মৎস্য বিভাগের পক্ষ থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার না করার জন্য পূরো উপজেলায় মাইকিং করা হয়েছে। কিন্তু এ আদেশ অমান্য করায় অভিযান পরিচালনা করে ২০টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যা এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page