১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে পাট চাষী  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> সোনালী আঁশ খ্যাত পাটের  হারানো গৌরব পুনুরুদ্ধারে  নীলফামারীর কিশোরগঞ্জে পাট চাষী  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক  প্রকল্পের আওতায় বৃহস্পতিবার  উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের  আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে  দিন  ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৭৫ জন  পাট চাষী অংশ গ্রহন করেন। ইউএনও মৌসুমী হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য  দেন,বাংলাদেশ  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব  ফাতেমা তুজ জোহরা উপমা। আরো বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস.এম আবু বক্কর সাইফুল ইসলাম, জেলা পাট উন্নয়ন  কর্মকর্তা এ,টি,এম তৈবুর রহমান,উপজেলা পাট উন্নয়ন  কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তাগণ  উন্নত প্রযুক্তিতে  মাঠ পর্যায়ে পাট ও পাট বীজ উৎপাদনে কারিগরি জ্ঞান ও কলাকৌশল,পাট ও পাট বীজ উৎপাদনের জন্য বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত উফশী তোষাপাটের জাত  চাষাবাদ,নাবী পদ্ধতিতে পাট বীজ উৎপাদন  ও আধুনিক প্রযুক্তির ব্যবহার,উন্নত পদ্ধতিতে পাট পচনে কৃষকদের পরামর্শ সহ নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।  এদিকে  সোনালী আঁশের অতীত ঐতিহ্য  ফেরাতে  ও  পাট চাষে  কৃষককে উৎসাহিত করতে  প্রশিক্ষণ  কর্মশালায় নানা স্লোগান তুলে ধরা হয়, সোনালী আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ, পাট আমার সোনার ফসল সোনার মত ভাই পরিবেশবান্ধব  পাট চাষে  কোন জুড়ি নাই, জমির উর্বরতা রক্ষায় মোরা পাট চাষ করব উন্নত পদ্ধতিতে অধিক ফলনে সোনার বাংলা গড়বো, পাটের হারানো গৌরব পুনরুদ্ধারে করবো পাট চাষ সোনার বাংলা  বিনির্মাণে  তবে প্রয়োজন পাট আঁশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page