১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

কিশোরগঞ্জে পলাতক ব্যবসায়ীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে দাবিকৃত কোটি টাকা দেওয়ার ভয়ে পলাতক মোস্তাফিজার নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বড়ভিটা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ইউক্লিপটাস গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক ওই গ্রামের এছলাম উদ্দিনের ছেলে ও গরু ব্যবসায়ী ছিলেন।এলাকাবাসী বলেন, প্রতিবেশী মিজানুরের ১ একর ১১ শতক জমি ক্রয় করেন মোস্তাফিজার। এতে মিজানুরের বড়ভাই ওমর ফারুক তার কাছে ১ কোটি ৩০ লাখ টাকা দাবি করেন। প্রভাবশালী ওমর ফারুকের হুমকি-ধমকিতে মোস্তাফিজার বাড়ি থেকে পালিয়ে যান। সালিশে আশ্বস্ত হয়ে ৫ দিন পর বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরেন। পরদিন সকালে ইউক্লিপটাস গাছ থেকে পুলিশ তার হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেন।ওই ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, দিনে তার বাড়ির সামনে হাফিজিয়া মাদরাসার সালিশে মোস্তাফিজার উপস্থিত হয়নি। পরে রাতে বড়ভিটা বাজারের সালিশের ভিত্তিতে সে বাড়িতে এসেছিল। কিন্তু সেই সালিশে আমি উপস্থিত ছিলাম না। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই রয়েছি। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page