১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী।
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে জ্ঞানের আলো ছড়াচ্ছে কোচিং সেন্টারগুলো

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে নিরিবিলি ও মনোরম পরিবেশে গড়ে ওঠা কোচিং সেন্টারগুলোতে উন্নত মানের সিলেবাস ও কারিকুলাম অনুসরণ করে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করায় জ্ঞানের আলো ছড়াচ্ছে। যা বিগত কয়েক বছর ধরে কোচিং সেন্টারগুলোতে এমন পাঠদান গ্রহণ করে এস,এস,সি পরীক্ষায় ঈর্ষণীয় সফলতা পেয়ে শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত দেশের বিভিন্ন সেরা বিদ্যাপীঠসহ মেডিকেল কলেজ হাসপাতালে লেখাপড়া করা সুযোগ পেয়েছেন।রংপুর কিংবা সৈয়দপুরে নয়,হাতের দোরগোড়ায় গড়ে উঠা কোচিং সেন্টারগুলোতে স্বল্প খরচে,উন্নত শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করায় খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চান্স পাওয়া সায়মা আক্তারের অভিভাবক শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চান্স পাওয়া সৃষ্টির অভিভাবক অ্যাপোলো বলেন,আমরা অভিভাবক হিসাবে কোচিং সেন্টারের পক্ষে।কেননা বর্তমান সৃজনশীল পদ্ধতিতে কোন ছাত্র-ছাত্রী প্রাইভেট শিক্ষকের স্পেশাল ক্লাস ছাড়া পরীক্ষায় ভাল রেজাল্ট করাতো দূরে থাক পরীক্ষায় পাশ করতেও কষ্টকর হয়।সৃজনশীল পদ্ধতিতে প্রত্যেক বিষয়ে প্রাইভেট পড়াতে হয়।প্রতিটি বিষয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কোন ছাত্র বা ভালো মানের শিক্ষক দ্বারা প্রাইভেট টিউটর হিসাবে পড়াতে গেলে নূন্যতম ৫ হাজার টাকা করে ধরলেও ৫টি বিষয়ের জন্য ২৫ হাজার টাকা লাগে। সেখানে একটি কোচিং সেন্টারে সব বিষয়ে পাঠদান দিয়ে মাসে দেওয়া হয় ৫০০থেকে ৮০০টাকা।পাশাপাশি রংপুর বা সৈয়দপুরে যাওয়ার প্রয়োজনও হচ্ছেনা।হাতের দোরগোড়ায় পাওয়া যাচ্ছে মানসম্মত সেবা।জানা গেছে,উপজেলার উল্লেখযোগ্য কোচিং সেন্টারগুলোর হচ্ছে সৃষ্টি বৈকালীন শিক্ষা কেন্দ্র, ভিক্টোরিয়া স্টাডি হোম,ফ্রেন্ডস টিউটার হোম,জিনিয়াস স্টাডি হোম,বর্ণ স্টাডি হোম,বন্ধন ও ফোকাস।এসব কোচিং সেন্টারগুলো গত ২০২৪ সালে এস,এস,সি পরীক্ষায় ১০৫১নম্বর পেয়ে উপজেলায় প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেন।যা জেলায় চতুর্থ স্থান অধিকার করেন।আরো জানা গেছে,এক উদ্ভূত পরিস্থিতিতে গত ১৩ মে ইউএনও মৌসুমী হক ওইসব কোচিং সেন্টারের পরিচালকগণকে জরুরী সভার ডাক দেন।এ সভায় তিনি (ইউএনও) কোচিং সেন্টারগুলো সুশৃংখলভাবে পরিচালনা করাসহ নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জনিত কারণে সন্ধ্যা ৭টার মধ্যে ছুটির নির্দেশনা দেন। কিন্তু সরেজমিনে দেখা গেছে, এসব কোচিং সেন্টার ওই নির্দেশনা যথাযথভাবে মানলেও বড়ভিটাসহ অন্যান্য কোচিং সেন্টারগুলো তা মানছেন না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান
নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২
বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.।
মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি
রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী।

You cannot copy content of this page