১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে চীন সরকারের হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধনে মানুষের ঢল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>>  বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র চীন সরকারের উপহার হিসেবে ঘোষিত এক হাজার শয্যার অত্যাধুনিক হাসপাতালটি তিস্তা বিধৌত অঞ্চল ও অবহেলিত জনপদ নীলফামারীর কিশোরগঞ্জে স্থাপনের প্রাণের এক দফা দাবিতে হাজারো ছাত্র-জনতা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সড়কে নেমে মানববন্ধন করেছেন। দ্বিতীয় দিনের মত সোমবার (২১এপ্রিল) সকালে চিনা হাসপাতাল বাস্তবায়ন দাবি কমিটির ব্যানারে বড়ভিটা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে হাজারো ছাত্র -জনতা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। বাস্তবায়ন দাবি কমিটির আহবায়ক ও সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন,বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান ও দাবি কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলার রহমান,বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি শিক্ষক জামিল হোসেন,দাবি কমিটির সদস্য ও শিক্ষক রুহুল আমীন, হোসাইন মোঃ সেলিম রেজা প্রমুখ। এসময় বক্তাগন হাসপাতালটি স্থাপনের যৌক্তিক দাবি তুলে ধরে বলেন, উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর টটুয়ার দাঙ্গায় ৬০ একর সরকারি খাস জমি রয়েছে।এ জায়গায় হাসপাতাল স্থাপন করলে সরকারের কোটি কোটি টাকা অধিকগ্রহন সাশ্রয় হবে। পাশাপাশি বৃহত্তর রংপুর বিভাগের জেলাগুলোর মানুষের চিকিৎসা সেবার মধ্যেবর্তী স্থান ও যোগাযোগের মাধ্যম একেবারেই সহজ হবে। যা বুড়িমারী স্থলবন্দর থেকে জলঢাকা -বড়ভিটা হয়ে রংপুর ও ঢাকা অভিমুখী ৬ লেনের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি লালমনিহাটে পুরনো বিমান বন্দর চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে বড়ভিটা মেলাবর টটুয়ার দাঙ্গায় হাসপাতালটি স্থাপন করা হলে সব দিক থকে যোগাযোগের মাধ্যম সহজ হবে। তারা আরো বলেন, উত্তর বঙ্গের মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জ একটি অবহেলিত উপজেলা। এ উপজেলায় দারিদ্র্য সীমার নিচে বসবাসরত মানুষ গুলো স্বাস্থ্য- শিক্ষায় এখনো অনেক পিছিয়ে।এখানে নেই কোনো কলকারখানা। ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় আশঙ্কা জনক হারে বেকারত্বের হার বাড়ছে।অপরাপর এখানকার খেটে খাওয়া মানুষগুলোকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঢাকায় যেতে হয়। এ চিকিৎসার ব্যায়ভার মিটাতে গিয়ে অনেককে হিমশিম খেতে হয়। অনেকে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। ফলে এখানে চীনা হাসপাতালটি নির্মিত হলে বৃহত্তর রংপুর বিভাগের মানুষ যেমন উপকৃত হবে, তেমনি কর্মসংস্থান হবে অনেক বেকার যুবকের। সব দিক বিবেচনা করে অত্র এলাকায় হাসপাতালটি স্থাপনের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস এর সদয় ও সুদৃষ্টি কামনা করেন বক্তাগন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page