২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

কিশোরগঞ্জে আদি লোকজ ঐতিহ্যর ব্যাদা হারিয়ে যাচ্ছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি:>>>>

আগেরকার দিনে গ্রাম-বাংলার কৃষিতে হরেক ফসল বপন,পাতলা করণ,বীজতলা তৈরি,আগাছা নিড়ানির কাজের অত্যাবশ্যকীয় যন্ত্র ছিল ব্যাদা।যা কৃষির গোড়াপত্তন থেকে পূর্বপুরুষরা চিন্তা চেতনার ফসল হিসেবে আবিষ্কার করেছিল এ যন্ত্র।বর্তমান আধুনিক যন্ত্র সভ্যতার যুগে বীজতলা থেকে শুরু করে রোপণ-বপন,কর্তন সব কিছুই করা হচ্ছে যান্ত্রিকরণে।আগাছা পরিষ্কারে ব্যবহার করা হচ্ছে কীটনাশক নামের বিষফোঁড়।এতে নীলফামারীর কিশোরগঞ্জে আদি লোকজ ঐতিহ্যর ব্যাদা হারিয়ে যাচ্ছে।ব্যাদা কাঠ-বাঁশের তৈরি দাঁতওয়ালা আঁছড়া যন্ত্র বিশেষ। ৪ হাত লম্বা মোটা শাল,কাঁঠাল গাছের জমাট বাধা গোলাকার কাঠ নিয়মিত দূরত্বে ১০/১২টি ছিদ্র করে সেখানে আধা ফুট লম্বা বাঁশের (ফলা) সুঁচালো টুকরা অংশ অগ্রভাগে ঢুকিয়ে প্যানা বা খোজ দিয়ে শক্ত করে আটকানো হয়।এরপর মাঝ বরাবর আর একটি ছিদ্র করে লাঙ্গলের ন্যায় ইশ ও মুটিয়া সংযুক্ত করে তৈরি করা যন্ত্রের নাম ব্যাদা।যা আঞ্চলিক ভাষায় এ নামে পরিচিত।কৃষক ব্যাদার ইশ গরুর হালের জোয়ালে বেঁধে বিভিন্ন বপনকৃত শস্য ছিটিয়ে পরিমানমত বীজ মাটির সাথে মিশিয়ে দেয়ার কাজে ব্যবহার করত। পূর্ব পুরুষের বিনামূল্যের এ উদ্ভাবন কৃষিকাজের জন্য ছিল সামঞ্জস্যপূর্ণ।কিন্তু কালের বিবর্তনে পরিবেশ বান্ধব এ সনাতন চাষ পদ্ধতি আর চোখে পড়ে না। কালেভদ্রে এ সনাতনি কৃষি যান্ত্রিকরণের দেখা মেলে রনচন্ডি ইউপির চতুর পাড়া গ্রামের প্রবীণ কৃষক আজিজার রহমান বীজতলার জমিতে।এ সময় দেখা যায়.হালের গরু দিয়ে ব্যাদার সাহায্য বপনকৃত আগাম আমন ধানের বীজতলা প্রস্তুত করছেন।এর ব্যবহার আজও ধরে রাখার বিষয়ে জানতে চাইলে তিনিবলেন,বীজতলা ,পাট ,সরিষা,কাউন,বোনা ধান এসব বীজ হালচাষ কিংবা ট্রাক্টর দিয়ে চাষাবাদ করলে মাটির গভীরে গিয়ে পচে নষ্ট হয়।সমান ভাবে চারাও গজায়না।চারা গজিয়ে উঠতে সময়ও লাগে বেশি দিন।তাই সঠিক সময়ে সমানভাবে হুষ্টপুষ্ট ফসল চাষে এটি অতুলনীয় কৃষিযন্ত্র।পাশাপাশি এসব ফসল ঘন থেকে পাতলা করণসহ আগাছা পরিষ্কারে এর জুড়ি নেই।এতে শ্রমিক সাশ্রয় হয়। যা এর গুরুত্ব বুঝে হালের গরু ও এর ব্যবহার আজও ধরে আছি।এখন মানুষ ট্রাক্টর পাওয়ারটিলার দিয়ে এসব ফসল চাষাবাদ করছে।আগাছা দমনে বাজারে এসেছে নানা হার্বিসাইড।এতে এর ব্যবহার প্রায় সবাই ভূলেই গেছে।বিকল্প হিসেবে কৃষক আগাছানাশক বিষ নামের দস্তা প্রয়োগ,জমিতে স্প্রে করাসহ সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিয়ে আগাছা দমন করছেন।এসব সুবিধার কারণে মানুষ বিষ ব্যবহারের দিকে ঝুঁকছে।এতে আমরা প্রকৃতির উপকারি বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ হারিয়েছি।বিশেষ করে ফসলের পোকা খাওয়া পাখি,কেঁচো,সাপ,ব্যাঙ,শামুক,নানা জলজ পোকা,দেশীয় ছোট মাছ বিলুপ্তির পথে।এখন আমরা আমাদের মাটির যে ক্ষতি করছি,তা স্বাভাবিক অবস্থায় আদৌ কোন দিন ফিরবে কিনা সন্দেহ রয়েছে। আদিকাল থেকে এ যন্ত্রের সাথে কৃষকের নিবিড় সম্পর্ক।কিন্তু এর শেষ ব্যাবহার টুকু হারিয়ে যাচ্ছে। বাহাগিলী ইউপির উঃ দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি জরিয়াল হোসেন বলেন,এক সময়ে হালের গরু,লাঙ্গল, জোয়াল,মই,ব্যাদা ছিল কৃষি কাজের একমাত্র উপজীব্য।কিন্তু কৃষিতে পরিবর্তন আসায় বাপদাদার রেখে যাওয়া ঐতিহ্য আজ বিলিন।আধুনিক যন্ত্রসভ্যতা আমাদের জন্য আশীর্বাদ।কিন্তু গ্রামীণ ঐতিহ্যের ধারক ও বাহক আমাদের পূর্বপুরুষের তৈরি কৃষি যন্ত্রপাতি সভ্য সমাজ ও ভবিষ্যৎ জাতিকে চেনার জন্য সংরক্ষণ করা প্রয়োজন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা

You cannot copy content of this page