৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

কাশিমপুরে শিশু অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও নেই উদ্ধার তৎপরতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট ব্যুরো প্রধান

গাজীপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের ৪নং গেট সংলগ্ন কফিল উদ্দিন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সিনহা (১২) কে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই কিশোরীর বাবা কামাল হোসেন অভিযোগ করে বলেন, আমার মেয়ে অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও অপ্রাপ্তবয়স্ক ওই শিক্ষার্থীর এখনও খোঁজ মিলছে না এবং বারবার অপহরণকারীরা বিভিন্ন নাম্বার থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছেন গত ৮দিন ধরে।এদিকে এই অপহরণের ঘটনায় কিশোরীর বাবা গত ২৪ সেপ্টেম্বর রাতে কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, মোঃ কামরুজ্জামান কামাল (৪১), জাতীয় পরিচয় পত্র নং ১৯৮২৭২১৪৭১৩৯৫২৮৮৭, পিতাঃ মৃত হোসেন আলী, মাতাঃ মোছাঃ ফুলেছা আক্তার, বলাইশিমুল, থানাঃ কেন্দুয়া, জেলাঃ নেত্রকোনা, বর্তমান ঠিকানা মামুন নগর, ভবানীপুর (স্বাধীন এর বাড়ীর ভাড়াটিয়া), ০২নং ওয়ার্ড, থানাঃ কাশিমপুর। অভিযোগকারী কামাল এর বড় মেয়ে মোসাঃ মোহনা আক্তার সিনহা (১২)। সে কাশিমপুর থানাধীন মামুন নগর সাকিনস্থ কফিল উদ্দিন পাবলিক স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৪-০৯-২০১৩ইং তারিখ দুপুর অনুমান ০২.২০ ঘটিকার সময় আমার মেয়ে মোহনা আক্তার সিনহা বাসার ৩য় তলা হতে নিচে দোকানে যায় সাবান কেনার জন্য। পরবর্তী সময়ে আমার মেয়ে বাসাতে ফিরে না আসলে আত্মীয় স্বজনের বাড়ী সহ আশেপাশের সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করিতে থাকি। খোঁজাখুজির একপর্যায়ে একই তারিখ বিকাল অনুমান ৩.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ব্যাক্তি মোবাইল নং-০১৭৬৭০৫৫৪০৫ দ্বারা আমার মোবাইল ফোনে কল করিয়া বলে যে, আপনার মেয়ে মোহনা আক্তার সিনহা চাকুরী করার জন্য আমার কাছে আছে এবং আপনি উত্তরা, আব্দুল্লাহপুর রেল গেইট পার হয়ে ট্রান্সমিটার মোড়ে আসেন বলিয়া কল কাটিয়া দেয়। একই তারিখ রাত অনুমান০৮:০০ ঘটিকার সময় আমি উত্তরা, আব্দুল্লাহপুর রেল গেইট ট্রান্সমিটার মোড়ে যাইয়া অজ্ঞাতনামা ব্যাক্তির মোবাইল ০১৭৬৭-০৫৫৪০৫ এ কল করিয়া আমার মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করিলে অজ্ঞাতনামা ব্যাক্তিরা বিভিন্ন স্থানে যেতে বলে এবং তালবাহানা মূলক কথা বলে কল কাটিয়া দেয়। গত (২৫-০৯-২০২৩ইং) সকাল আনুমানিক ০৯.১৪ মিনিটে অজ্ঞাত ব্যাক্তি ০১৯৩১-৪৭৬৪৫৭ নাম্বারে হতে আমাকে কল করিয়া আমাকে বলে আপনার মেয়ে আমাদের কাছে জিম্মি আছে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দিন তাহলে আপনার মেয়েকে ফেরত পাবেন। যদি টাকা না দেই তাহলে বিবাদীগণ আমার মেয়েকে মেরে ফেলবে বলে হুমকী প্রদান করে এবং নগদ নাম্বার- ০১৯৩১-৪৭৬৪৫৭, বিকাশ নং-০১৯৭০-৬০৭৭৮৮ দিয়ে টাকা পাঠাতে বলে। অপহরনের বিষয়ে কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর বাবা কামরুজ্জামান কামাল তিনি এ প্রতিবেদককে বলেন, যে কোন সময় আমার মেয়েকে বড় ধরনের ক্ষতি করতে পারে। যেন আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পাই আপনাদের সংবাদ প্রকাশের মাধ্যমে। আইনসৃংখলাবাহীনি যেনো অতি দ্রুত আমার মেয়েকে উদ্ধার ও উপরোক্ত বিবাদীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মো. রাফিউল করিম বলেন, অপহরণের ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অপহরণকৃত শিশুকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page