১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কালীগঞ্জে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্রের লাশ মিললো পুকুরে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ শাহনেওয়াজ। কালীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ>>>

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘন্টা পর মো. মাহিম (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ মিললো একটি পুকুরে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে বুধবার বিকেলে বাড়ী হতে বের হয়ে নিখোঁজ হয় সে। পরে তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়েছিল। নিহত মাহিম উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার সোয়াইজের ছেলে। সে কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া এলাকার একটি মাদ্রাসার মক্তবে অধ্যয়নরত ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম মাদ্রাসা থেকে ঈদের ছুটিতে বাড়ীতে এসেছিল। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ী হতে বের হয়। এরপর সন্ধ্যায় তার বন্ধুরা বাড়ী ফিরলেও সে আসেনি। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার বাড়ী হতে প্রায় ১ কিলোমিটার দূরত্বের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়।বিষয়টি এলাকায় জানাজানি হলে মাহিমের স্বজনরা গিয়ে তাকে শনাক্ত করে। সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মাজহারুল ইসলাম খান বলেন, শিশু মাহিমের লাশ উদ্ধারের পর থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page