২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময় চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক: পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দিলো জনতা আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কালীগঞ্জে ‘অরক্ষিত’ রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ শাহনেওয়াজ।কালীগঞ্জ(গাজীপুর) উপজেলা প্রতিনিধিঃ>>>

গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় চট্রগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন। এতে প্রাইভেটকারের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন। বুধবার (৫ জুলাই) দিবাগত মধ্যে রাতে আড়িখোলা রেলওয়ে ষ্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল সংলগ্ন এলাকার অরক্ষিত রেলক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটেছে।নিহতের নাম মো. আল-আমিন (৩৫)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার রামকৃষ্ণপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ঢাকায় একটি বাসায় তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োজিত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত মধ্যরাতে কালো রঙের একটি (নোহা হাইস) প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলেন ৬ ব্যক্তি। পথে সাড়ে ১২টার দিকে আড়িখোলা রেলওয়ে ষ্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল সংলগ্ন এলাকায় থাকা অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করতে তাদের গাড়িটি রেল সড়কে উঠে। সে সময় চট্রগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা সকলে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে সময় কর্তব্যরত চিকিৎসক মো. আল-আমিনকে মৃত ঘোষণা করেন। অন্যদের মধ্যে গাড়ী চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) কার্তিক চন্দ্র রায় বলেন, দুর্ঘটনা পর রাত তিনটার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page