১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার আনোয়ারায় গভীর রাতে চুরি করতে এসে জনতার হাতে আটক যুবক সাফল্যের আশায় চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬২ পরীক্ষার্থীর বিদায় সাতকানিয়ায় গভীর রাতে ইউএনও’র অভিযান ২ ডাম্পার জব্দ, লাখ টাকা জরিমানা চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে রহমানিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি বিদায় সংবর্ধনা
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কাঠগোলাপে মোড়ানো রাজশাহী,এক নীরব শহরের গল্প

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

তানভীরুল আলম তোহা,কন্ট্রিবিউটিং রিপোর্টার, রাজশাহী >>> রাজশাহী পদ্মার কোল ঘেঁষে থাকা এক শান্ত, পরিছন্ন শহর। পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের অপূর্ব মিলনস্থল এই শহর যেন প্রতিটি কোণায়-প্রান্তে ছড়িয়ে রেখেছে সৌন্দর্য আর স্বস্তির বার্তা।মাঝরাতে হঠাৎ কাঠগোলাপের মম গন্ধে মুখর চারপাশ।শহরের বুকে কোলাজ হয়ে দাঁড়িয়ে থাকা ডিভাইডারগুলোতে চোখে পড়ে সারি সারি কাঠগোলাপ গাছ। দিনের আলোয় তারা কেবল ফুল হয়ে ফুটে থাকে না, যেন শহরবাসীর মনে এক টুকরো শান্তির পরশ বুলিয়ে দেয়। দুপুরের প্রখর রোদে যখন গাড়ির সারি আর ক্লান্ত মানুষদের ভিড় শহরটিকে ব্যস্ত করে তোলে, তখনো ডিভাইডারের কাঠগোলাপ ফুলগুলো ধুলাবালির কণায় কণায় জড়িয়ে থেকেও যেন অটুট সৌন্দর্য ছড়িয়ে দেয়।বিকেলের পর শহর যখন একটু শান্ত হয়, তখন নরম হাওয়ায় দুলতে থাকা কাঠগোলাপ ফুলগুলো দেখে মনে হয় তারা বাতাসের ছোঁয়ায় মাথা নেড়ে অভিবাদন জানাচ্ছে পথচারীদের। আর সন্ধ্যা নামলে, সাদা মিঠে আলোয় এই ফুলগুলো ছড়িয়ে দেয় এক জাদুকরী আভা—যা পুরো শহরজুড়ে এনে দেয় এক অনাবিল প্রশান্তি।এইসব সৌন্দর্যের মাঝেই রাজশাহীর চেনা ছন্দ—রাস্তার পাশে থাকা টং দোকানে ভিড় জমায় সব বয়সের মানুষ। হাতে এক কাপ ধোঁয়া ওঠা চা, আর গল্পে গল্পে হারিয়ে যাওয়া সময়। কেউ রাজনীতির কথা বলেন, কেউ জীবন, কেউবা শুধুই স্মৃতির।এ শহরের আরেক দৃষ্টিনন্দন দৃশ্য প্রেমিক-প্রেমিকারা—হাত ধরে হেঁটে চলেন রাস্তার পাশে, যেন রাজশাহীর প্রতিটি গাছ, প্রতিটি ফুল, তাদের নির্ভরতা ও ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে।রাজশাহী কেবল একটি শহর নয়, এটি এক অনুভব, এক শান্ত শহরের গল্প। কাঠগোলাপের মতোই যার সৌন্দর্য নীরব, কিন্তু স্পর্শে হৃদয়গ্রাহী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page