১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কলমাকান্দায় মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও গণঅবস্থান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি >>> নেত্রকোনার কলমাকান্দায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার প্রতিবাদে সুপ্ত সাহা অনিক ও রাখাল রাহাকে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণঅবস্থান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বাদ জুমা কলমাকান্দা থানা মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অভিযুক্ত ব্যক্তির পরিচয়:সুপ্ত সাহা অনিক নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাসিন্দা এবং সুনীল সরকারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল শাখার সহ-সভাপতি বলে অভিযোগ উঠেছে।সমাবেশের নেতৃত্ব ও বক্তব্য:বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা উসমান গণি, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম হামিদী। এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন ও মাওলানা মাসুদুর রহমান হাবিবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী উসমান মুক্তিবাদী, আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ফারুকী, প্রভাষক মোস্তাফা কামালসহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা মহানবী (সা.)-এর অবমাননাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং মুসলিম উম্মাহকে ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, “বিশ্বনবীর সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”৪৮ ঘণ্টার আল্টিমেটাম:স্থানীয় আলেম-ওলামারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।শান্তিপূর্ণ সমাবেশ ও গণঅবস্থান:প্রতিবাদ সমাবেশ ও গণঅবস্থান কর্মসূচিতে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের প্রতি ন্যায়বিচারের আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page