২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কবিতা-ফাগুন অনুভূতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কবি শাহাদাত হোসেন তালুকদার >>>

উজাড় করিতে পারিনা বিস্ময়
সুধাময় প্রকৃতির গান,
পারিনা লিখিতে এই কিগো অমৃতা
ঋতুরাজের অবদান।

বিমুগ্ধ প্রকৃতি ঋতুর সৌরভে
হরিতের যৌবনে ভার,
ডাকিছে আমারে ফুলের বাসরে
সুফলার অন্দর।

বসন্ত কোলে ফাগুনের নৃত্য
ঋতু রহস্য যে কারণ,
অক্লান্তির আমিত্বে দোলে বসন্ত
ফাগুনের আয়োজন।

ঋতুর ভুবনে ভালোলাগার ক্ষণে
কুহুনিবেশ কোকিলের,
পঙ্খি কূলে ফুরফুরে ডালে
যৌবন তৃষা কামিনীর।

শাখায় মুগ্ধ সবুজ বীথিকা
হাসি রূপ রঙবেরঙ,
হৃদয় ছুঁয়ে দেয় নিভৃতে সর্বে
শ্যামলীমার অঙ্গে সং ।

সৃষ্টির বাহারে বসন্তের কীর্তি
ফুলেফলে ফাগুন সুচি,
ছোট্ট এ লেখায় প্রকাশে নারি
নিরোধ এ অনুভুতি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page