২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

কক্সবাজার উত্তর বন বিভাগের পিএমখালী রেঞ্জ ১২ দিনের ব্যবধানে জব্দ করলো অবৈধ বালি ভর্তি ৪ টি ডাম্পার ট্রাক ।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার।। বিগত ১২ দিনের ব্যবধানে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন পিএমখালী রেঞ্জ কক্সবাজার সদরের খুরুশকুল ও পিএমখালির বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বালি ভর্তি ৪ টি ডাম্পার ট্রাক জব্দ করেছে। বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৩ অক্টোবর ) দুপুর ১ ঘটিকার সময় কক্সবাজার উত্তর বন বিভাগের পিএমখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলের নেতৃত্বে পিএমখালি বিট, খুরুশকুল বিটের বিট কর্মকর্তা ও স্টাফদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পরানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি বালি ভর্তি একটি ডাম্পার ট্রাক জব্দ করে বন বিভাগে নিয়ে আসে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।জানা যায়, বিগত ৯ সেপ্টেম্বর সদরের পিএমখালী এলাকা থেকে একটি, ২৬ সেপ্টেম্বর সদরের খুরুশকুল এলাকা থেকে একটি, ২৯ সেপ্টেম্বর সদরের পিএমখালী এলাকা থেকে একটি ও অদ্য বৃহস্পতিবার (০৩ অক্টোবর ) পিএমখালী এলাকা থেকে একটিসহ সর্বমোট চারটি ডাম্পার গাড়ি বিগত ১২ দিনের ব্যবধানে অবৈধ পাহাড়ি বালুসহ জব্দ করেন পিএমখালী রেঞ্জ ।কক্সবাজার উত্তর বন বিভাগের পিএমখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, অবৈধ পাহাড় খেকো ও বালু খেকোদের বিরুদ্ধে গত ১২ দিনে বিশেষ অভিযান পরিচালনা করে পাহাড় থেকে বালু ভর্তি ৪ টি অবৈধ ডাম্পার ট্রাক জব্দ করে বন বিভাগে নিয়ে আসা হয়েছে এবং এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে তিনি এই অভিযান অব্যহত থাকবে বলে জানান ।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page