১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

কক্সবাজারে ফুটবল খেলায় ঝগড়াকে কেন্দ্র করে হামলা-আহত দুই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম.শিবলী সাদেক (কক্সবাজার) :>>>

কক্সবাজারের পেকুয়ায় ফুটবলর ঝগড়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে দুই নারীপুরুষকে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।মঙ্গলবার (০৬ জুন) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়ন চাঁন্দার পাড়া এলাকার এ ঘটনা ঘটে।আহতরা হলেন, একই এলাকার হাসন আলীর স্ত্রী বিয়াশা বেগম (৬৫) ও মৃত মোক্তার আহমেদের ছেলে জিয়াউর রহমান (১৮)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।আহত জিয়াউর রহমান বলেন,  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করতে দেশীয় তৈরি বন্দুক ও দা-কিরিচ নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তৈয়ব, জমির হোছন (পুতু), জিয়াবুল, মোহাম্মদ হোছন, আবুল হোছন, মাহমদুলু করিম ও জাহেদসহ ১০-১২ জন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলাকারী তৈয়ব ও জিয়াবুল দেশীয় তৈরি বন্দুক নিয়ে হামলায় অংশ নেয়।আহত বিয়াশা বেগম বলেন, আমার ছেলে বিকেলে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যায়, ওখানে তাদের মধ্যে ঝগড়া হয় এনিয়ে সন্ধ্যায় আমার বাড়িতে তৈয়ব, জিয়াবুলের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী বাড়িতে এসে হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দা বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page