১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় কিশোরগঞ্জকে মডেল উপজেলা গঠনে জাঁকজমকপূর্ণ মতবিনিময় সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জকে শিশুশ্রম,বাল্যবিবাহ,ক্ষুধা,অপুষ্টি,ঝড়ে পড়া শিক্ষার্থী,মাদক ও অনলাইন জুয়া এবং প্লাস্টিক/পরিবেশ দূষণ মুক্ত করে দেশ সেরা একটি আধুনিক ও মডেল উপজেলা গঠনে জনগুরুত্বপূর্ণ কর্মকর্তা-শিক্ষক ও সুধীজনদের নিয়ে এক প্রাণবন্ত ও জাকজমকপূর্ণ মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণিল ও বর্ণাঢ্য এক মতবিনিময় সভার আয়োজন করেন। কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ,গ্রাম উন্নয়ন কমিটি,শিশু ও যুব ফোরাম ও সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মী উপজেলা পরিষদ হল রুমের আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)জ্যোতি বিকাশ চন্দ্র। সভাপতিত্বের ব্যক্তব্য দেন,উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।স্বাগত বক্তব্য দেন, কৃষি কর্মকর্তা লোকমান আলম।বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.নীল রতন দেব,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন,যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম,জেলা ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন। এসময় বক্তাগণ,বাল্যবিবাহ, শিশু শ্রম,ক্ষুধা ও অপুষ্টি মুক্ত উপজেলা গঠনে করণীয় ও সমন্বিত উদ্যোগ,মাদক ও অনলাইন জুয়া হতে যুব সমাজকে রক্ষায় পরিবার ও সমাজের ভূমিকা,মডেল উপজেলা ঘোষণায় সমন্বিত উদ্যোগের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা,জেলা প্রশাসনের উদ্যোগে হিমোগ্লোবিন গ্রুপিং ক্যাম্পেইনের গুরুত্ব,শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি ও গুণগত শিক্ষার মান নিশ্চিত করণসহ পরিবেশবান্ধব কৃষি পদক্ষেপ সমূহ ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব সমুহ তুলে ধরে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। ইউএনও প্রীতম সাহা আরো বলেন, মাদক,অনলাইন জুয়ার ব্যাপারে কোন আপস নেই। সকলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতায় আলোচিত সকল সামাজিক ব্যাধি নির্মূলকরণের মাধ্যমে উপজেলাকে জেলা কিংবা বিভাগ নয়, দেশের শ্রেষ্ট ও গ্রীণ-পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি সকল পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করণ,ঝড়ে পড়া রোধ করাসহ শিক্ষার্থীদের আনন্দ-বিনোদনের জন্য নানা খেলাধুলার আয়োজন করার কথা জানান।পরিশেষে ১০টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়- মাদ্রাসায় খেলাধুলার সামগ্রী বিতরণসহ ৩ হাজার ৫৫০জন শিশুদের মাঝে ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্য পুষ্টি ও ওয়াস প্রকল্প, CESP ও হিমোগ্লোবিন ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। আয়োজনটি সঞ্চালনা করেন, এপি ম্যানেজার সাগর ডি’কস্তা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page