১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ পটিয়ায় আতংকিত বাইপাস সড়কে অজ্ঞাত লাশ শখের বশে বাগান আর খামার গড়ে তুলে প্রশংসায় ভাসছেন বাঁশখালীর ব্যাংকার আরিফুল চোরাই এসির তার ক্রয়ের অভিযোগে কক্সবাজারে ভাঙারি দোকানদার গ্রেপ্তার আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার সাতকানিয়ার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. এরশাদুর রহমান
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ওয়ার্নারের সেঞ্চুরিতে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

বিদায়ী টেস্ট সিরিজের প্রথম দিনই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তার সেঞ্চুরির সুবাদে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৫ উইকেটে ৩৪৬ রান করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৬টি চার ও ৪টি ছক্কায় ২১১ বলে ১৬৪ রানের অসাধারন ইনিংস খেলেন এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাওয়া ওয়ার্নার।পার্থে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। উসমান খাজাকে নিয়ে অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনা এনে দেন ওয়ার্নার। ১৮১ বল খেলে ১২৬ রানের সূচনা গড়েন খাজা-ওয়ার্নার।
৩০তম ওভারে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। উইকেটের পেছনে সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন ৬টি চারে ৯৮ বলে ৪১ রান করা খাজা।খাজা ফেরার পর ক্রিজে ওয়ার্নারের সঙ্গী হন মার্নাস লাবুশেন। জুটিতে ৩৩ রান যোগ করার পর ফাহিম আশরাফের বলে প্যাভিলিয়নে ফিরেন লাবুশেন(১৬)।চার নম্বরে নামা স্টিভেন স্মিথকে নিয়ে ৪৩তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে ১১০তম টেস্টে ২৬তম সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ সেঞ্চুরি করতে ১২৫ বল খেলেন তিনি।ওয়ার্নারের সাথে হাফ-সেঞ্চুরির জুটি গড়ে পাকিস্তানের অভিষিক্ত পেসার খুররাম শাহজাদের শিকার হন ৩১ রান করা স্মিথ। ওয়ার্নারের সাথে ৭৯ রান যোগ করেন তিনি। এই জুটি গড়ার পথে ব্যক্তিগত ১০৪ রানে শাহাজাদের হাতে জীবন পান ওয়ার্নার। চতুর্থ উইকেটে ট্রাভিস হেডের সাথে হাফ-সেঞ্চুরির জুটি গড়ার পথে দেড়শ রানে পা রাখেন তিনি। দেড়শতে পৌঁছাতে ১৯৬ বল খেলেছেন ওয়ার্নার।৭৩তম ওভারের প্রথম বলে হেডকে ৪০ রানে থামিয়ে অভিষেক টেস্টে প্রথম উইকেট শিকার করেন আমির জামাল। ওয়ার্নার-হেড ৯৪ বলে ৬৬ রান যোগ করেন।
হেড ফেরার ১৫ বল পর ওয়ার্নারের ইনিংসের ইতি ঘটে। জামালের বলে ডিপ স্কয়ার লেগে ইমাম উল হককে ক্যাচ দেন ১৬টি চার ও ৪টি ছক্কায় ২১১ বলে ১৬৪ রান করা ওয়ার্নার। এই ইনিংস খেলার পথে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের ম্যাথু হেইডেন (৮৬২৫) ও মাইকেল ক্লার্ককে (৮৬৪৩) পেছনে ফেলেছেন ওয়ার্নার (৮৬৫১)। এছাড়াও পাকিস্তানের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ১হাজার রান পূর্ণ করেন এই বাঁ-হাতি ব্যাটার। ৬ টেস্টের ৮ ইনিংসে ১০০৯ রান নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে সবার উপরে ওয়ার্নার।
দলীয় ৩২১ রানে পঞ্চম ব্যাটার হিসেবে ওয়ার্নারের আউটের দিনের বাকী সময় আর কোন বিপদ হতে দেননি মিচেল মার্শ ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। মার্শ ১৫ ও ক্যারি ১৪ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের জামাল ৬৩ রানে ২টি, আফ্রিদি-শাহজাদ ও আশরাফ ১টি করে উইকেট নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ
সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ
পটিয়ায় আতংকিত বাইপাস সড়কে অজ্ঞাত লাশ
শখের বশে বাগান আর খামার গড়ে তুলে প্রশংসায় ভাসছেন বাঁশখালীর ব্যাংকার আরিফুল
চোরাই এসির তার ক্রয়ের অভিযোগে কক্সবাজারে ভাঙারি দোকানদার গ্রেপ্তার
আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা
সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা
হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page