৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ঐকমত্যে পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদ নিন্দা হামাসের হামলার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

(বাসস ডেস্ক) 

ইসরাইলে হামাসের আকস্মিক বড়ো ধরনের হামলার নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদের অনেক সদস্য। কিন্তু তারা কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি।এ কারণে দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।ফিলিস্তিনী গ্রুপ হামাস শনিবার ইসরাইলে হঠাৎ করেই বড়ো ধরনের হামলা চালায়। এতে উভয়পক্ষে অসংখ্য হতাহত এবং হামাস ইসরাইলের অনেককে জিম্মি করে।এ প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ রোববার জরুরি বৈঠক ডাকে।নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের পর মার্কিন সিনিয়র কূটনীতিক রবার্ট উড সাংবাদিকদের বলেছেন, উল্লেখ সংখ্যক দেশ হামাসের হামলার নিন্দা জানিয়েছে। তবে অবশ্যই সকলেই নয়।

কূটনীতিকরা বলছেন, নিরাপত্তা পরিষদ বাধ্যবাধকতাপূর্ণ প্রস্তাব ছাড়া কোন ধরনের যৌথ বিবৃতির বিষয়টি বিবেচনা করেনি।এদিকে রাশিয়ার নেতৃতৃ¦াধীন কিছু সদস্য হামাসের হামলার নিন্দার চেয়ে আরো বৃহত্তর বিষয়ে নজর দেয়ার আশা করছে।জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, তার বার্তা ছিল অবিলম্বে যুদ্ধ বন্ধ করে যুদ্ধবিরতিতে যাওয়া এবং অর্থপূর্ণ আলোচনা শুরু করা যা কয়েক দশক ধরেই বলা হচ্ছিল।তিনি বলেন, এটি কার্যত অমিমাংসিত সমস্যার ফলাফল।রাশিয়ার মিত্র চীন নিরাপত্তা পরিষদে বলেছে, তারা একটি যৌথ বিবৃতি সমর্থন করবে।চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, নিরাপত্তা পরিষদ কিছুই বলেনি, এটি অস্বাভাবিক। তিনি এর আগে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের হামলার নিন্দা জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।হামাস নয়, পশ্চিম তীর কেন্দ্রিক ফিলিস্তিনী কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ইসরাইলী দখলদারিত্ব অবসানের দিকে জোর দিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেছেন, দু:খজনকভাবে কিছু মিডিয়া ও রাজনীতিবিদদের জন্যে ইতিহাস তখনই শুরু হয় যখন ইসরাইলীরা নিহত হয়।ফিলিস্তিনী কর্তৃপক্ষ এবং ইসরাইল রুদ্ধদ্বার বৈঠকে ছিল না। কারন তারা কেউই বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য নয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page