১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

এলজিইডির বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়নে প্রচুর প্রশংসায় সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতকানিয়ার আদলে ঘুরে দাঁড়াচ্ছে সাতকানিয়া। উপজেলা পরিষদের নতুন ভবন, মুক্তিযোদ্ধাদের ঠাঁই ঘর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গ্রামের জর্জরিত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সরকারি প্রাথমিক বিদ্যালয় সবই হয়েছে সরকারি এই সংস্থার অধীনে। সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ারের সুদক্ষ সচ্ছ নির্দেশনা প্রতিনিয়ত কাজ করছেন এলজিইডির নির্ভীক কর্মকর্তারা। অফিসিয়াল কাজে ঢাকা, চট্টগ্রাম ছুঁটে দৌড়াদৌড়ি করে অফিস করছেন এলজিইডি সাতকানিয়ার এই এই মহান ব্যক্তি। তার এই কাজে যে কোন সময় সার্বিক সহযোগিতা করছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা নেজামুদ্দীন নদভী ও চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।এদিকে পশ্চিম গাটিয়া ডেঙ্গা ১৩২ নং ওয়াহিদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইউসুফ জানান ,উপজেলা প্রকৌশলী পারভেজ সাহেব আমাদের নতুন স্কুল ভবনের কাজ সব সময় পরিদর্শন করেন এবং স্বচ্ছ পরামর্শ দেন ,কোন অনিয়ম হচ্ছে এমন অভিযোগ করলে ইনি সরাসরি স্পটে এসে তার সমাধান করেন ৷ কাজের মধ্যে কোন অনিয়ম তিনি কোনভাবে সহ করেন না ,অনেক সময় আমরা দেখেছি রাজমিস্ত্রিরা কোন কাজে অনিয়ম করলে তিনি সেই কাজ ভেঙ্গে আবার করিয়েছেন,যাহা খুবই প্রশংসনীয়,এভাবে অনেক স্থান থেকে তার স্বচ্ছ কাজের গুঞ্জন শোনা যাচ্ছে৷এলজিইডির তথ্যমতে, বিগত বছরে সাতকানিয়া উপজেলায় আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ৬৩৯৫৭২৭৭.৫০ টাকা ব্যয়ে ৮.৯৩ কিলোমিটার এবং বৃহত্তর চট্টগ্রাম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ১২৯৪২৫৩৪৮.৬৫ টাকা ব্যয়ে ১৬.৫৯৮ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ১০৯৮৮০৪৭.১৫ টাকা ব্যয়ে ২.০০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এছাড়া ৮২৩১৬১৫০.২২ টাকা ব্যয়ে ৩টি (৭২মিটার, ৩০মিটার এবং ২২ মিটার) ব্রীজ নির্মাণ, ৬২৪৭৯৮১৫.০০ টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, ১৮৯০৬৭৯৩.১৬ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ এবং ৭৯৯৮৩১২৯.৮৯ টাকা ব্যয়ে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে। এসকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তথা এলজিইডি। তাছাড়া আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ৮১৯৯0416.47 টাকা ব্যয়ে ৬.৭২ কিলোমিটার এবং বৃহত্তর চট্টগ্রাম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ১৭৩২৭৭২৭.৪২ টাকা ব্যয়ে ১১.৯০১ কিলোমিটার এবং ঘূর্নিঝড় আম্লান এবং বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রামীণ সড়ক অবকাঠামো পূনর্বাসন প্রকল্পের আওতায় ৬১৭৬৮৪৮২.১৪ টাকা ব্যয়ে ৭.৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ৪৪২৪৫১৩৬.৮৩ টাকা ব্যয়ে ৬.৬৫২ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ কাজ চলমান রয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় ৩০৪১৫৫২৪৩.৮৩ টাকা ব্যয়ে ৯টি ব্রীজ নির্মাণ, ৫২৪৮১৫৭.৮৬৪ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ১৭১০৩৬৬১১.১৬ টাকা ব্যয়ে ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ চলমান রয়েছে। উন্নয়নের চলমান কার্যক্রমের পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংযোগবিহীন গ্রামসমূহকে মূল জনপদের সাথে সংযোগ স্থাপন, আইডাব্লিউআরএম (IWRM) প্রকল্পের আওতায় শুইচ গেট নির্মাণ, খাল খনন, ইরিগেশন ড্রেন নির্মাণ এবং রাবার ড্যাম স্থাপন, “সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)” শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, “বৃহত্তর চট্টগ্রাম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৪” এর আওতায় সড়ক উন্নয়ন/মেরামত এবং ব্রীজ/কালভার্ট নির্মাণ, ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় হাট-বাজার উন্নয়ন, “চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা সড়ক সমূহ প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ এর কাজ প্রক্রিয়াধীন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন জানান, সরকারের “রুপকল্প-২০৪১” বাস্তবায়নে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। বর্তমান সরকারের অবকাঠামো উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ নিঃসন্দেহে প্রশংসনীয়। বর্তমান সরকারের অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে প্রধান প্রকৌশলী জনাব সেখ মোহাম্মদ মহসিন মহোদয়ের নের্তৃত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সঠিক স্বচ্ছভাবে কাজ করে যাচ্ছে।তিনি তার প্রতিক্রিয়ায় আরও জানান চট্টগ্রাম-১৫ এর সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৪ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নজরুল ইসলাম চৌধুরী নিয়মিত উন্নয়ন কাজের খোঁজ নেন এবং বিভিন্ন সময়ে কাজের সাইট পরিদর্শন করে উন্নয়ন কাজ পর্যবেক্ষণ করেন। তিনি ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page