৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এবার দিলেন কালবেলা সাংবাদিককে প্রাণনাশের হুমকি এসিল্যান্ডের সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামে প্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্তা। ইতালির মিলান লোম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে মাদারীপুর রাজৈর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

এবার দিলেন কালবেলা সাংবাদিককে প্রাণনাশের হুমকি এসিল্যান্ডের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম মুরাদ রৌমারী রাজীবপুর (কুড়িগ্রাম) >>>  প্রতিনিধি:কুড়িগ্রামের রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে দৈনিক কালবেলার সাংবাদিক সাখাওয়াত হোসেনকে মামলা, গুম ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জমির নামজারি বাতিলের আইনগত ভিত্তি এবং দৈনিক মানবজমিনের সাংবাদিক রফিকুল ইসলাম সাজুর বাড়িতে তল্লাশির কারণ জানতে চাওয়ায় ওই সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন সাংবাদিক সাখাওয়াত হোসেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী রোববার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে রৌমারী থেকে স্ট্যান্ড রিলিজ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান।জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের সরকারি মোবাইল ফোনে কল করেন সাংবাদিক সাখাওয়াত হোসেন। সম্প্রতি সাংবাদিক রফিকুল ইসলাম সাজুর বাড়িতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তল্লাশির কারণ জানতে চান তিনি। সংবাদ প্রকাশের জন্য তথ্য জানতে চাইলে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেন বলে অভিযোগ সাখাওয়াতের।স্থানীয় সূত্র ও সাংবাদিকদের অভিযোগ, গত ২৭ আগস্ট একটি জমির নামজারি করা হয়। পরে ৩০ আগস্ট কোনো ধরনের নোটিশ বা শুনানি ছাড়াই সেটি বাতিল করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের কাছে মুঠোফোনে জানতে চান সাংবাদিক রফিকুল ইসলাম সাজু।এর পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের সবুজপাড়া গ্রামে রফিকুল ইসলাম সাজুর বাড়িতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তল্লাশি চালান এসিল্যান্ড রাফিউর রহমান।তল্লাশির কারণ জানতে ফোন করেন সাংবাদিক সাখাওয়াত হোসেন। তার অভিযোগ, ফোনে কথা বলার একপর্যায়ে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে রৌমারীর সাংবাদিকদের ‘চাঁদাবাজ’ বলে গালিগালাজ করেন।সাখাওয়াত হোসেনের অভিযোগ, একপর্যায়ে রাফিউর রহমান তাকে বলেন, ‘আমি তো চলে যাব। তবে আমার বিরুদ্ধে যে রিপোর্টগুলো করেছেন, সে জন্য আপনাকে দেখে ছাড়ব।’পরে হুমকি দিয়ে তিনি বলেন, ‘কোথায় যাবেন? মামলা হবে, নাকি গুম হবেন, নাকি হত্যা করা হবে, তা সময় বলে দেবে।’জবাবে সাখাওয়াত হোসেন বলেন, কোনো সংবাদে ক্ষুব্ধ হলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে সরকারি দায়িত্বশীল পদে থেকে কাউকে গুম বা হত্যার হুমকি দেওয়া যায় না। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।সাখাওয়াত হোসেন বলেন, গত ১৪ মে কালবেলা অনলাইনে ‘ঘুষ না দেওয়ায় ভুল রায় দিলেন এসিল্যান্ড’ এবং ৮ জুলাই ‘চেইনম্যানকে কানুনগো বানিয়ে ঘুষ বাণিজ্য’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন প্রকাশের পর থেকেই সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয় বলে দাবি তার।স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, সাধারণ সেবাগ্রহীতা ও কৃষকদের সঙ্গে ওই কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের একাধিক ঘটনা রয়েছে। অফিসে দালালচক্র নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।তবে এসব অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।এদিকে, জীবনের নিরাপত্তা চেয়ে রৌমারী থানায় জিডির আবেদন করেছেন সাংবাদিক সাখাওয়াত হোসেন।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, সাংবাদিক সাখাওয়াত হোসেনের জিডির আবেদন গ্রহণ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মকর্তা হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, ‘সাংবাদিক সাখাওয়াত আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’তিনি আরও বলেন, আগামী রোববার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে রৌমারী থেকে স্ট্যান্ড রিলিজ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান
চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা
সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কুড়িগ্রামে প্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্তা।
ইতালির মিলান লোম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে মাদারীপুর রাজৈর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

You cannot copy content of this page