২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মোংলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় মোংলা পৌর মার্কেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বক্তরা বলেন, সাংবাদিকরা নানাক্ষেত্রে আজ নির্যাতিত।তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে।চলচ্চিত্রে যারা অভিনয় করে তাদেরকে আমরা সম্মান করি।কিন্তু তারা যখন মাস্তানের ভূমিকায় অবতীর্ণ হন,তখন তারা সমাজে কী বার্তা দেন?মানববন্ধনে বক্তরা অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করে ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা জয় চৌধুরী,শিবা শানু ও আলেকজান্ডার বো-কে সমিতি থেকে সদস্যপদ বাতিলসহ অন্যান্য শাস্তি নেওয়ার দাবি করেন বক্তারা।মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করে সংবাদকর্মীরা।সাংবাদিক আলী আজীম’র সঞ্চালনায় ও সাংবাদিক কামরুজ্জামান জসিম’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,বাংলাভিশন টিভির মোংলা প্রতিনিধি জসিম উদ্দিন,এনটিভির বিশেষ প্রতিনিধি আবু হুসাইন সুমন, একাত্তর টিভির এনামুল হক,ভোরের ডাকের হাছিব সরদার, খুলনা গেজেটের বি এম ওয়াসিম আরমান,দৈনিক গণকন্ঠ ও বাংলাদেশ সংবাদ প্রতিদিনের,এম ইদ্রিস ইমন,আমার সংবাদের হাফিজুর রহমান,প্রতিদিনের কাগজের এম এইচ শান্ত, স্পন্দনের এরশাদ হোসেন রনি,জনবানীর বায়জিদ হোসেন, নাগরিক ভাবনার রুবেল খাঁন,যুবনেতা আবুল কাশেম প্রমুখ।উল্লেখ্য,গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে কয়েকজন শিল্পীর নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালায় এফডিসির কর্মীরা।এ ঘটনায় সাংবাদিক,ক্যামেরাপারসন, ইউটিউবারসহ ২০ জনের মতো আহত হন।এদের মধ্যে চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page