১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার।
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে: দারা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহী-৫ (পুঠিয়া,দূর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। এ দেশের কিছু কুলাঙ্গারের কারণে তিনি স্বাধীনতার স্বাদ মানুষের মাঝে পৌঁছে দিতে পারেননি। তবে তিনি একটি স্বপ্ন আমাদের মাঝে দিয়ে গেছেন, তা হলো সোনার বাংলা গড়ার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সফলতার স্বাক্ষর রেখেছেন। আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে হলে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দূর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।আব্দুল ওয়াদুদ দারা আরো বলেন, শেখ হাসিনা আমাদের হৃদয়ে আরেকটি জিনিস দিয়েছেন, সেটি হলো আমরা বিজয়ী জাতি, আমরা মাথা নত করি না, আমরা পারি এবং পারবো। এই আত্মবিশ্বাস প্রতিটি ঘরে ঘরে দিয়েছেন। এ কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নৌকার বিকল্প নেই। আমি আহবান করছি, আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে সকলে ভোট দিবেন। বিপুল ভোটে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেবেন আপনারা। তিনি আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে। এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, ঝালুকা ইউপি চেয়ারম্যান আকতার আলী, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page