কলমেঃ মোঃ সুজা মিয়া কিশোরগঞ্জ,নীলফামারী
ছন্নছাড়াই মানুষ আমি ঘুরি ফিরি খায়
পাখি তোরে বাধিবার অধিকার যে নাই,
খুলে দিয়ে খাঁচা পাখি অশ্রু ভরা নয়নে
ছাড়িলাম পাখি তোরে আকাশের পানে।
উড়ে যাও পাখি তুমি মুক্ত সেই আকাশে
যেখানে তোমার মনের সব প্রশান্তি মেলে,
ডানা মেলে উড়ো তুমি মুক্ত সেই আকাশে
যেখানে আলোয় ভরা দিগন্ত ছুঁয়ে গেছে।
সঙ্গীহীন একলা জীবন আমারই থাকুক
তোর পৃথিবীতেই পাখি জোৎস্না ঝরুক,
হৃদয়ের যত ব্যাথা ছিল হাসিতে ফুটিয়ে
নিঃসঙ্গতা জীবন নিলাম পাখি গুটিয়ে।
আকাশে উড়ে পাখি তুই দেখিস আমায়
আমার বেলা কাটে পাখি তোর ভাবনায়,
বন্ধু হয়ে পাখি চিনিস যদি কভু আমায়
অপেক্ষায় রবো আমি পাখির সর্বদাই।
শূন্য খাঁচা নিয়ে ভাবি আমি উঠানের পর
ঝাপসা চোখে যেন অপেক্ষায় স্বপ্ন ধূষর,
আশা নিয়ে ঘুমালাম ফিরবি পাখি বুকে
তাইতো পাখি মুক্ত করে দিলাম তোকে।


মন্তব্য