৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় আলোকিত জীবন গড়ি শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতে দুর্ভোগ নিরসনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ অ্যাডভোকেট নাজিয়া জাহানের দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি ৪নং বদল কোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম কোন পথে হাঁটছে বাংলাদেশ? মহেশখালীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার-১৮
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

উখিয়া র‍্যাবের অভিযানে ১০ কোটি টাকার আইস উদ্ধার,আটক ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক >>> কক্সবাজারের উখিয়া  রাজাপালং ইউনিয়নে আকিজ পাহাড় এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস)’র চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। উদ্ধারকৃত মাদকের মূল্য দশ কোটি টাকা বলে র‌্যাব জানিয়েছেন। ২৪ (মে ২০২৪) সকাল ৮.২৫ ঘটিকার সময় উখিয়া  রাজাপালং ইউনিয়নে আকিজ পাহাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়৷গ্রেফতারকৃত মোহাম্মদ রফিক (৩৮) (রোহিঙ্গা),কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-৭, ব্লক-বি/২, এলাকার-মৃত ইব্রাহিমের পুত্র৷র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী আজ বিকেল পাঁচটার দিকে এ তথ্য নিশ্চিত করেন৷তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের আকিজ পাহাড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ মে ২০২৪ তারিখ অনুমান ০৮.২৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগসহ পালানোর চেষ্টাকালে মাদক কারবারী মোহাম্মদ রফিক (৩৮) (রোহিঙ্গা), পিতা-মৃত ইব্রাহিম, মাতা-মৃত মাহামুদা খাতুন, এফসিএন নং-২৮০১৮২, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-৭, ব্লক-বি/২, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে দশ কোটি টাকা মূল্যের ০২ কেজি ক্রিস্টালমেথ (আইস) উদ্ধারসহ ০১টি বাটন ও ০১টি এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী একজন জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক বলে জানায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন ঈদুল আযহা’কে কেন্দ্র করে মাদকের চাহিদা থাকায় ভয়ংকর এই মাদকদ্রব্য আইস তরুণ প্রজন্ম ও মাদক সেবনকারীদের মাঝে বিক্রয়ের উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ থেকে সংগ্রহ এবং নিজ হেফাজতে রেখে উক্ত স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল মর্মে স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত মাদক কারবারী বেশকিছু দিন ধরে অত্যন্ত চতুরতার সাথে সময় ও সুযোগ বুঝে চড়া মূল্যে এসব মাদক বিক্রয় করে আসছে বলেও জানা যায়।উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময়
আলোকিত জীবন গড়ি
শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতে দুর্ভোগ নিরসনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ অ্যাডভোকেট নাজিয়া জাহানের
দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ
শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি
৪নং বদল কোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম

You cannot copy content of this page