১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.।
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

আলীকদমে মারাইংতং জাদীর বুদ্ধমূর্তি ভাঙচুরে তীব্র ক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের আলীকদম উপজেলার মারাইংতং বৌদ্ধ জাদীর একটি বুদ্ধমূর্তি বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙচুরের শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।মারাইংতং বৌদ্ধ জাদী পরিচালনা কমিটির সভাপতি উ উইচারা মহাথেরো অভিযোগ করেন, লামা উপজেলার সাঙ্গু মৌজার হেডম্যান চংপাত ম্রোর নেতৃত্বে এই ভাঙচুরের ঘটনা ঘটে। তবে অভিযোগের বিষয়ে হেডম্যান চংপাত ম্রো তাৎক্ষণিকভাবে তা অস্বীকার করেন। প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি নিজেই একজন বৌদ্ধ। তাহলে কেন আমি বুদ্ধমূর্তি ভাঙব? এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র।”স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মারাইংতং জাদীর জমি নিয়ে জাদী কর্তৃপক্ষ ও চংপাত ম্রো-র নেতৃত্বাধীন হেডম্যান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় যুব নেতা উইলিয়াম মার্মা বলেন, “বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুভূতিতে এমন আঘাত দেওয়ার সাহস কার?আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক। মারাইংতং পাহাড়ে নির্মাণাধীন বুদ্ধমূর্তি ভাঙচুরে আমরা মর্মাহত, ব্যথিত এবং ক্ষুব্ধ। ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পাহাড়ের ঐতিহ্যবাহী সম্প্রীতি যেন নষ্ট না হয়—এই হোক আমাদের সকলের অঙ্গীকার।”এ বিষয়ে ২৮৮নং আলীকদম মৌজার হেডম্যান বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তিনি বলেন, “আমরা খবর পেয়েছি বিকেলে বৌদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।”আলীকদম থানার এএসআই আবু সাঈদ রাত ১২টায় জানান, তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উঁচু পাহাড়ে অবস্থিত হওয়ায় পৌঁছাতে সময় লেগেছে ।এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page