১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

আলহাজ্ব তাহের সোবহান ইন্তেকালে রাহবারে বায়তুশ শরফের গভীর শোক জ্ঞাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট অধ্যাপক সাব্বির আহমেদ>>> বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, বায়তুশ শরফ দরবারের কিংবদন্তি আলহাজ্ব তাহের সোবহানের ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন করে এক বিবৃতি প্রদান করেছেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী হাফিজাহুল্লাহ। গত প্রায় দুইমাস সিএমএইচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন ২০২৩ ফজরের নামাজের সময় ইন্তেকাল করেন- ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। তাঁর বয়স হয়েছিল ৯০ বৎসর। তাঁর ইন্তেকালের সংবাদে বায়তুশ শরফ দরবারের ভক্ত-আশেকানের মাঝে শোকের ছায়া নেমে আসে।বিবৃতিতে রাহবারে বায়তুশ শরফ বলেন, আলহাজ্ব তাহের সোবহানের ইন্তেকাল বায়তুশ শরফ দরবারের এক উজ্জ্বল নক্ষত্রের পতন। আমার আব্বা হুজুর বায়তুশ শরফের মরহুম হুজুর কেবলা আল্লামা শাহ আবদুল জব্বার রাহ. এর একান্ত সুহবত প্রাপ্ত এই রূহানী সন্তান আব্বার সফর সাথী হয়ে ইউরোপ, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। তিনি একাধারে ১১ বৎসর আব্বার সাথে হজ্ব আদায় করেন এবং ফ্রান্স সফরকালে দীর্ঘ এক মাস আব্বার সাথে তাহাজ্জুদ নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার সুযোগ লাভ করেন।চট্টগ্রামের বনেদি ব্যবসায়ী পরিবারের সন্তান আলহাজ্ব তা‌হের সোবহানের বিচরণ ছিল বিশ্বের নানা প্রান্তে। তিনি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBBCI এর একা‌ধিকবার নির্বা‌চিত প‌রিচালক ছি‌লেন। তাকে বি‌দে‌শে চিং‌ড়ি মাছ রপ্তানী ক‌রে বৈ‌দে‌শিক মূদ্রা আয়ের প‌থিকৃৎ বলা হয়ে থাকে।বিদেশ সফরকালে মরহুম হুজুর কেবলার সাথে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ সাউথ আফ্রিকার আহমদ দিদাতসহ বিশিষ্ট ইসলামিক স্কলার, ইসলামি চিন্তাবিদ, সংশ্লিষ্ট দেশের শীর্ষ কর্মকর্তা, এনজিও প্রধানদের সাথে বৈঠকের আয়োজন করে ‘বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর পরিচিতি ও অবদান’ তুলে ধরেন। আমেরিকা সফরকালে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে হুজুর কেবলার সাক্ষাৎ গ্রহন এবং তা প্রচারের ব্যবস্থা করে এক অনন্য নজির স্থাপন করেছিলেন। উক্ত সাক্ষাৎকারে মরহুম হুজুর কেবলা তদানীন্তন সময়ে অত্যন্ত জনপ্রিয় আন্তর্জাতিক বাংলা রেডিও সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার মাধ্যমে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মাঝে বায়তুশ শরফের পয়গাম পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। আলহাজ্ব তাহের সোবহানের ঐকান্তিকতায় ১৯৮৮ খ্রিস্টাব্দে ১১ নভেম্বর থাই উইম্যান ফাউন্ডেশন কর্তৃক ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে মরহুম হুজুর কেবলা ভাষণ প্রদান করেছিলেন। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এক সেমিনারের আয়োজন করে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে মরহুম হুজুর কেবলাকে পরিচয় করে দেওয়ার পাশাপাশি ‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের পরিচিতি ও অবদান’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছিলেন। এককথায়, সংক্ষিপ্ত পরিসরে বায়তুশ শরফের প্রতি আলহাজ্ব তাহের সোবহানের অবদান ও ভূমিকার কথা শেষ করা যাবেনা।রাহবারে বায়তুশ শরফ আলহাজ্ব তাহের সোবহানের সকল নেক আমলকে তাঁর নাজাতের উছিলা হিসেবে কবুল করার পাশাপাশি তাঁকে জান্নাতুল ফেরদৌসের আ’লা মাকাম নসীব করার জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানান এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য
ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান
কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক
প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী”

You cannot copy content of this page