২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আমৃত্যু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী হারুন অর রশিদ কে দীর্ঘ ১০ বছর পর গ্রফতার করেছে র‌্যাব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম।বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।নিহত ভিকটিম মোহাম্মদ সাহেদ (২৩) চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন শিলাইগড়া এলাকার বাসিন্দা। জলাশয়ে জাল ফেলে মাছ ধরাকে কেন্দ্র করে ভিকটিম মোহাম্মদ সাহেদ এবং ধৃত আসামী হারুন রশিদের ভাই জাহেদ হোসেন@টিটু’র সাথে কথা কাটাকটি হয়। কথা কাটাকটির এক পর্যায়ে জাহেদ হোসেন বিষয়টি তার বড় ভাই হারুন রশিদ’কে মোবাইল ফোনে জানালে হারুন রশিদ তৎক্ষনাৎ তার অপর সহোদর ছোট ভাই আনোয়ার হোসেন’কে সঙ্গে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র কিরিচ, দা ও লোহার রড নিয়ে ঘটনাস্থলে আসে। এসময় ধৃত আসামী হারুন রশিদের হাতে থাকা ধারালো দা দিয়ে ভিকটিম মোহাম্মদ সাহেদ’কে মাথায় আঘাত করে। উক্ত আঘাতে মোহাম্মদ সাহেদ রক্তাক্ত ও গুরুত্বর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হারুন রশিদের সহোদর দুই ভাই আনোয়ার হোসেন এবং জাহেদ হোসেন তাদের হাতে থাকা ধারালো কিরিচ ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এ সময় ভিকটিম মোহাম্মদ সাহেদ এর চিৎকার শুনে আশে-পাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে হারুন রশিদ এবং তার সহোদর দুই ভাইদের নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন রক্তাক্ত ও গুরুত্বর জখম অবস্থায় ভিকটিম মোহাম্মদ সাহেদ’কে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। কর্তব্য চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরবর্তীতে ভিকটিম মোহাম্মদ সাহেদের শারীরিক অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে বেড খালি না থাকায় সার্জিস্কোপ হাসপাতাল ইউনিট-২, কাতলগঞ্জ, চট্টগ্রামে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ০২ জুলাই ২০১৩ ইং তারিখ সকাল আনুমানিক ১১৪৫ ঘটিকায় মৃত্য বরণ করেন।উক্ত মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের চাচা বাদী হয়ে গত ০২ জুলাই ২০১৩ইং তারিখ চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হারুন রশিদকে প্রধান তার সহোদর দুই ভাইকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০৩, ০২ জুলাই ২০১৩ ইং তারিখ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা রুজু হওয়ার পর আসামীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আতœগোগনে চলে যায়। পরবর্তীতে পুলিশ প্রতিবদেন এবং সাক্ষিদের সাক্ষ্য প্রদানের ভিত্তিতে বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামীর অনুপস্থিতিতে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার প্রধান আসামী গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১, উত্তরা এর যৌথ অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী হারুন রশিদ (৫০), পিতা- মৃত অলি আহমদ, সাং- শিলাইগড়া, থানা- আনোয়ারা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে বর্ণিত হত্যা মামলার প্রধান এবং আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page