২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আমি সাতকানিয়া–লোহাগাড়াবাসীর কাছে চিরঋণী- শাহজাহান চৌধুরী  

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রেস বিজ্ঞপ্তি। আমি সাতকানিয়া–লোহাগাড়াবাসীর কাছে চিরঋণী মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও বিপুল সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আবেগাপ্লুত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম-১৫ সাতকানিয়া–লোহাগাড়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই নবনির্বাচিত এমপি বলেন, “লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। এই ঋণ কোনো অবস্থাতেই শোধ হবার নয়।”

গতকাল শুক্রবার শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতকানিয়ার ছমদর পাড়ায় ফুলেল শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, “নির্বাচনী প্রচারণায় আমি বলেছিলাম—আপনারা আমাকে একটি ভোট ভিক্ষা দিন, আমি পাঁচ বছর আপনাদের গোলাম হয়ে থাকবো। আপনারা সেই ভোট দিয়েছেন। এখন আপনাদের সেবা করাটাই আমার জীবনের প্রধান কাজ।”
তিনি আরও বলেন, নিজের বিবেক, বুদ্ধি ও সামর্থ্য কাজে লাগিয়ে উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে আজীবন চেষ্টা চালিয়ে যাবেন। এলাকার যেকোনো সমস্যা, সংকট ও সম্ভাবনায় তিনি সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন–এর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. নুরুল হক, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ,নায়েবে আমীর মোঃ শাহ আলম, সেক্রেটারী মাস্টার জাহাঙ্গীর আলম,লোহাগাড়া পূজা পরিষদের উপদেষ্টা, প্রবীণ শিক্ষক মাস্টার সুনীল কুমার চৌধুরী,প্রবীণ শিক্ষক প্রদীপ কুমার দাস,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম জেলা সভাপতি পলাশ দাস,টেরিবাজারে ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি আহমদ হোসাইন,বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলমগীর কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।এছাড়াও ব্যবসায়ী নেতা, প্রবীণ শিক্ষাবিদ এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page