২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আমি গরুর গাড়ির চাকা, পাম্প দেওয়া লাগে না : এমপি কালাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব্যুরো:

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‘আপনারা গরুর গাড়ির চাকা দেখেছেন সেখানে কিন্তু পাম দিতে হয় না। আপনারা মনে করবেন, আমি গরুর গাড়ির চাকা, আমাকে পাম্প দিতে হয় না।’মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে বাগমারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা কিন্তু ২০০৮ সালে হঠাৎ করে রাজনীতিতে আসা মানুষ নই। ১৯৮৬ সাল থেকে নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতি করে এসেছি। যারা জন্মসূত্রে আওয়ামী লীগ তাদেরই একজন আমি আবুল কালাম আজাদ। আমি এক লক্ষ আট হাজার ভোট পেল নির্বাচিত হয়েছি। কিন্তু আমি তা মনে করি না। আমি মনে করি আমি তিন লক্ষ ৬ হাজার ভোটারের এমপি।’এমপি কালাম আরো বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন। আমার কাছে আপনাদের আসতে হবে না। আমি আপনাদের ওয়ার্ডে, ইউনিয়নে, আপনাদের গ্রামে গ্রামে গিয়ে সমস্যার কথা শুনব। সেই সমস্যার আলোকে তা সমাধান করব। আমাকে একটু সময় দেবেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে এই বাগমারাকে স্মার্ট এবং মডেল বাগমারা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। আমি নির্বাচনের ক্যাম্পেইন করতে গিয়ে বাগমারার বিভিন্ন এলাকায় দেখেছি ভাঙ্গাচোরা রাস্তাঘাট। আমি ভোটারদের আশ্বস্ত করেছি আমি নির্বাচিত হলেই রাস্তাঘাটের সংস্থার করব। তাই আপনারা দ্রুত প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে ভাঙ্গাচুরা রাস্তাঘাটের তালিকা করেন। যত দ্রুত সম্ভব আমি এসব রাস্তাঘাটের সংস্কার করবো।’বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলাম, রাজশাহী আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাগমারার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page