মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ০২ আগষ্ট ২০২৬ খ্রিঃ
ভালোবাসলে যে পেতে হবে
জীবনে এমন হবার তো নয়
কখনো তাকে না পাইলেও
দূর থেকে ভালোবাসা যায়।
এই যে আমি তোমাকে পেলাম না
আমার ভাগ্যে তুমি ছিলে না
তাই শুধু আমার স্বপ্ন অনুভূতিতে
প্রকৃতির সৌন্দর্যে তোমাকে খুঁজে পাই।
তুমি নাইবা আমার হইলে না
এক আকাশের হাজার তাঁরার পাখি
আমি আজও তোমায় দূর থেকে দেখি
তোমাকে স্মৃতি পাতায় যত্নে মনে রাখি।
মিলন মানেই ভালোবাসা নয়
বিচ্ছেদে ও প্রেম বাঁচে রেখো জানি
চিরকাল তুমি থাকবে আমার নিঃশ্বাসে
আমার হৃদয় মাঝে প্রেমের সুরে।


মন্তব্য