১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

আমরা করব জয় এর উদ্যোগে লিমনকে ঈদ সামগ্রী প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:>>>

দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার (২৮ জুন) সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বাসে হেলপারির সময় বাসের পাচায় পা হারানো মো. লিমনকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।দুপুরে উপজেলার শিবনগর ইউনিয়নের চককবির গ্রামের গুচ্ছগ্রামে গিয়ে মো. লিমনের খোঁজখবর নেয়াসহ তাকে ঈদ সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্লাবন শুভ, সদস্য আমিনুল ইসলাম, সদস্য কংকনা রায়সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, লিমন এর পরিবারে রয়েছে বাবা-মা, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ একটি চারবছরের কন্যা সন্তান। গত রমজানে লিমন গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন ফুলবাড়ী পৌরবাজারের রাজ মার্কেটের স্বপ্নচূড়া ফ্যাশানে। ঈদের ছুটিতে বেতন-বোনাস নিয়ে বাড়িতে ফিরে যায় সে। পরে ঈদের পর ফুলবাড়ী-রংপুর সড়কের যাত্রীবাহী বাসের হেলপারি শুরু করেন লিমন। ইতোপূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় তার একটি হাতের আঙ্গুল ঠিকভাবে কাজ করতো না। ফলে সে কোনো কিছু ঠিকভাবে আঁকড়ে ধরতে পারত না। বাসে হেলপারি করার সময় চলন্তবাসে উঠতে গিয়ে পড়ে যায় লিমন। পরে সেই বাসটির পেছনের চাকা তার পায়ের ওপর দিয়ে যায়। এতে থেঁতলে যায় তার দুই পা। একইসাথে গুরুত্বর আঘাত পায় কিডনীতে। পরে তাকে দিনাজপুর এম. আব্দুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করানো হলে তার ডান পা কেটে ফেলেন চিকিৎসক। বর্তমানে বাম পায়েরও অবস্থা খুবই খারাপ। সেটি চিকিৎসা চলমান রয়েছে। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page