১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আমরা করব জয় এর উদ্যোগে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা ও নবাগত ইউএনওকে বরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমালকে বরণ করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক প্লাবন শুভ।সভার শুরুতেই বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছ জ্ঞাপন করেন সংস্থাটির সদস্যরা।
এতে সহ-সভাপতি শাকিল আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির উপদেষ্টা ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন সংস্থাটির সাধারণ সম্পাদক সোহেল রানা, সদস্য কংকনা রায়, আমিনুল ইসলাম, পলাশ দাস বাপ্পী, মিনহাজ উদ্দিন সজল, আরিয়ান বাবু, আতিকুর রহমান, হাসনা হেনা সাথী, ইমতিয়াজ আহম্মেদ রাহাদ প্রমুখ।
সংস্থাটির উপদেষ্টা ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, সরকার কর্তৃক অনুমোদিত সংস্থাটি মানবতার দৃষ্টান্তস্থাপন করেছে। সংস্থাটি যেনো এভাবেই মানবতার কাজে এগিয়ে যায়। যুগযুগান্তর ধরে কালের সাক্ষী হয়ে থাকুক। আমি উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি। উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে বদলী হয়েছেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্রবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং দায়িত্ব বুঝে নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page