২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করল বাংলাদেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স

সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচ টায়ার ওয়ান আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে এই ড্রয়ের ফলে সিরিজও সমতায শেষ হলো। এর আগে গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচেও গোল শুন্য ড্র করেছিল প্রতিদ্বন্দ্বি দল দুটি।প্রথম ম্যাচে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা অবশ্য যেভাবে আধিপত্য বিস্তার করে খেলেছিল আজ সেটি দেখা যায়নি। বরং প্রথমে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। পরে অবশ্য গোলটি পরিশোধ করে সমতায় ফিরে বাংলাদেশ। বৃস্টি বিঘœত ম্যাচটিতে অবশ্য আজ উত্তেজনার কমতি ছিল না। মাঠে যেমন প্রতিদ্বন্দ্বিতা ছিল, তেমনি মাঠের বাইরেও দেখা গেছে সাপোর্টিং স্টাফদের মধ্যে বাকবিতান্ডা। যে কারণে দুটি লাল কার্ডসহ চারটি হলুদ কার্ড দেখাতে হয়েছে কর্তব্যরত নেপালি রেফারি প্রাজ্জল ছেত্রিকে। লাল কার্ড দুটি দেখেছেন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন এবং আফগানিস্তানেরর কোচ আবদুল্লাহ আলমুতাইরি।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আফগানিস্তান। পরে অবশ্য পরিস্থিতি সামলে উঠে স্বাগতিকরা। ম্যাচের ১৮ মিনিটে বাংলাদেশ অর্ধে একটি ফাউলকে কেন্দ্র করেই বাকবিতান্ডায় জড়ান দুই দলের খেলোয়াড়রা। উত্তাপ ছড়ায় ডাগ আউট পর্যন্ত।৩০ মিনিট খেলা চলার পর শুরু হয় বৃষ্টি। এতে কমে আসে উত্তেজনার পারদ। ম্যাচের ৪০ মিনিটে গোলের চমৎকার একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বক্সের ডান প্রান্ত থেকে রাকিবের জোড়ালো শটের বলটি ফিরিয়ে দেন আফগান গোলরক্ষক। ৪৫ মিনিটে কর্নার থেকে বল পেয়েছিলেন জামাল ভূঁইয়া। তবে লক্ষ্যভ্রস্ট হয় তার নেয়া শট। ফলে গোলশুন্য ভাবেই বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ডেডলক ভাঙেন সফরকারী দলের জাবের সার্জা। ওমিদ পোপালজায়ের কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে দলকে এগিয়ে দেন সার্জা। বলটি অবশ্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন বাংলাদেশের গোলরক্ষক জিকো (১-০)।তবে গোলটি শোধ করতে খুব একটা দেরি করেনি স্বাগতিকরা। ৬৩ মিনিটে ডি বক্সের ডান প্রান্ত দিয়ে রাকিবের ক্রসে আলতো টোকায় জালে জড়ান মোরসালিন (১-১)।দশ মিনিট পরেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। রাকিবের কাটব্যাকে ঠিকঠাক পা লাগাতে পারেননি মোরসালিন। ৮৪ মিনিটে রাকিবের কর্নার থেকে হেড করেন বিশ্বনাথ ঘোষ। আফগান ডিফেন্ডারের গায়ে লেগে আবারও কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে সুযোগ তৈরি করলেও গোল পায়নি বাংলাদেশ। তপু বর্মনের হেড ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন আফগান গোলরক্ষক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page