১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ পটিয়ায় আতংকিত বাইপাস সড়কে অজ্ঞাত লাশ শখের বশে বাগান আর খামার গড়ে তুলে প্রশংসায় ভাসছেন বাঁশখালীর ব্যাংকার আরিফুল চোরাই এসির তার ক্রয়ের অভিযোগে কক্সবাজারে ভাঙারি দোকানদার গ্রেপ্তার আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার সাতকানিয়ার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. এরশাদুর রহমান
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

আপিলে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮২ জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আপীলে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮২ জন।
এরমধ্যে আজ ষষ্ঠ ও শেষ দিনে ২২ জন, পঞ্চম দিনে ৪৪ জন, চতুর্থ দিনে ৪৮ জন, তৃতীয় দিনে ৬১ জন, দ্বিতীয় দিনে ৫১ জন এবং প্রথম দিন ৫৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন গত ৬ দিন আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেন। এ সময় প্রার্থীদের পক্ষে তার আইনজীবীরা ও প্রার্থীরা সশরীরে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত ছিলেন।নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দাখিলকৃত ২ হাজার ৭১২টি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন এবং ১ হাজার ৯৮৫টি গ্রহণ করেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করেন। এসব আপিল আবেদন বিষয়ে ১০ ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়ে আজ শেষ হয়। রায়ে সন্তুষ্ট না হলে প্রার্থীদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
আজ সকাল ১০ টায় আপিল শুনানি শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। আজ ৮৪ জন প্রার্থীর আপিল শুনানি হয়। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২২ জন। এছাড়া, ৬২ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি।তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়নপত্র জমা নেয়া হয় গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই হয়, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ৯ ডিসেম্বর শেষ হয়েছে। ১০ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এই আপিল আবেদনগুলো নিষ্পত্তি হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর সোমবার। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে কমিশন। দেশের ৪২ হাজার ভোট কেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে এবার প্রায় ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ
সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ
পটিয়ায় আতংকিত বাইপাস সড়কে অজ্ঞাত লাশ
শখের বশে বাগান আর খামার গড়ে তুলে প্রশংসায় ভাসছেন বাঁশখালীর ব্যাংকার আরিফুল
চোরাই এসির তার ক্রয়ের অভিযোগে কক্সবাজারে ভাঙারি দোকানদার গ্রেপ্তার
আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা
সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা
হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page