২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

আপডেট- বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রনজিৎ চৌধুরী উদ্যোগে ফতেপুর গ্রামে ইফতার ও দোয়া মাহফিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>একমাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাসে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামীলীগের সদস্য এবং ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজনের নিজ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় রনজিৎ চৌধুরী রাজনের ফতেপুর নিজ গ্রামের বাড়ির সামনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে বিপুল সংখ্যাক রোজাদারগণ অংশগ্রহন করেন।ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক ফতেপুর ইউপি চেয়ারম্যান ও বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং জেলা আওয়ামীলীগের সদস্য রনজিৎ চৌধুরী রাজন,বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা তাজ্জদ আলী খান,বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাফুজা আক্তার রীনা,সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিক তপন,দক্ষিন বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদ আহমদ হৃদয়,সমাজকর্মী দিলোয়ার,ুবশ্বম্ভরপুর উপজেলা শাখা ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ফজলুল হক,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুস সামাদ,ফতেপুর ইউপির ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন,সাবেক ৮নং ইউপি সদস্য মনসুর নুর চৌধুরী,আব্দুল ওয়াহাব,ফিরোজ আলী,আব্দুল হান্নান,মোঃ মানিক মিয়া,পিয়ারা বেগম,শিক্ষক কেবল মাষ্ঠার,নিরঞ্জন বিশ্বাস,রতিলাল বিশ্বাস ও আব্দুল আউয়াল প্রমুখ।চেয়ারম্যান প্রার্থী রনজিৎ চৌধুরী রাজন বলেন,বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই দেশটি ১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তৎকালীন সাড়ে সাতকোটি হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান ও বিভিন্ন জাতিগোষ্ঠির মানুষজন জীবন বাজি রেখে দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। ঐ সময় ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল আজকের এই স্বাধীন বাংলাদেশটি। স্বাধীনতার সাড়ে তিনবছরের মাথায় কিছু বিপদগামি সেনা অফিসার ও পরাজিত শক্রু পাকিস্থানীদের দোসরা মিলে জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্থ করেছিল। কিন্তু স্বাধীনতার ২১ বছর পরে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশ আজ বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন হাওরের জেলা সুনামগেঞ্জর বিশ^ম্ভরপুর উপজেলা একটি সম্ভাবনাময় উপজেলা। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে নানান প্রতিকূলতার কারণে যোগ্য নেতৃত্ব থাকলেও উপজেলার বিশাল জনগোষ্ঠির ভাঁেগ্যর আজো তেমন একটা পরিবর্তন হয়নি। তাই এই উপজেলার সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। যদি এই উপজেলার মানুষ আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তাহলে উপজেলাবাসীর মতামত নিয়ে এই উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।পরে ইফতার পূর্ব দেশ ও জাতির মঙ্গল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের আপামোর জনসাধারনের সুস্বাস্থ্য ও র্দীঘায়ূ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজত করা হয়। 

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৪.০৪.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page