১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (এলস) আয়োজিত প্রথম ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের “ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারারি সোসাইটি (ফিমেল চাপ্টার)” কর্তৃক প্রথমবারের মত “ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন”এর আয়োজন করা হয়। ৯-১১ অক্টোবর তিনদিন ব্যাপী আয়োজিত ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করে আইআইইউসি কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইংরেজি ভাষা ও সাহিত্য, ইকোনমিক্স এন্ড ব্যাংকিং এবং আইন বিভাগের শিক্ষার্থীরা। প্রথম দিন সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়, দ্বিতীয় দিন ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন প্রথম রাউন্ডে চারটি দলের মধ্যে দুটো রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা হয়। এর মাধ্যমে ইংরেজি ভাষা ও সাহিত্য এবং কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দল দুটি ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হয়। ১১ই অক্টোবর সকাল ৯:৩০ এ পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে ফাইনাল রাউন্ডের অনুষ্ঠান শুরু হয়। প্রতিযোগিতার শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে এধরণের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতার্কিক দের হাতে পুরস্কার তুলে দেন তিনি। ফাইনাল রাউন্ডের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েট প্রফেসর মোঃ ছরওয়ার আলম। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এসোসিয়েট প্রফেসর এবং এলসের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আজিজুল হক এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ফাইনাল রাউন্ড অনুষ্ঠান শুরু হয়। এই রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. সলিমুল্লাহ (ফরহাদ), এসোসিয়েট প্রফেসর, সিজিইডি, নাদিয়া আয়মন হাসান, লেকচারার ,ইএলএল। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন আইআইইউসি ডিবেটারস কমিউনিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাইমা ওয়াসির শশী এবং ভাইস প্রেসিডেন্ট গাজি জাহিন। তুমুল হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যমে বিজয়ী হয় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের মনোনীত দলটি। বেস্ট স্পিকার এর স্থান জিতে নেয় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী তাপসী রাবেয়া মাটি।

এসময় আরও উপস্থিত ছিলেন ফিমেল হল এর প্রক্টর উম্মে সায়মা তাজকিয়া, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের কো-অর্ডিনেটর মিসেস ফারহিবা ফেরদৌস, অ্যাসোসিয়েট প্রফেসর মিসেস সালমা হক ও অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ ইয়াসিন শরীফ এবং এসিস্ট্যান্ট প্রফেসর আমির মোহাম্মদ খান। সমাপনী বক্তব্য প্রদান করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েট প্রফেসর মোঃ সরোয়ার আলম। সর্বশেষ বিচারকদের মুল্যায়ন বক্তব্যের মাধ্যমে পুরো অনুষ্ঠানের আয়োজন শেষ হয়। সম্পুর্ণ অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা হলো- এলস এর এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি -২ সাদিয়া রুকশা(আহবায়ক), ডিবেট সেক্রেটারি আফরা সাইয়ারা চৌধুরী,এসিস্ট্যান্ট ডিবেট সেক্রেটারি -১ ফারিন আহমেদ, এসিস্ট্যান্ট ডিবেট সেক্রেটারি-২ নাবিলা সায়েদ মোহাম্মদ লোকমান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page