২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে ‘IIUC Tech Fest 2023’ বর্নাঢ্য উদ্বোধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে আয়োজিত পাঁচদিন ব্যাপী ‘IIUC Tech Fest 2023’ এর জমকালো উদ্বোধন করা হয়েছে।২৩ সেপ্টেম্বর ২০২৩ ইং শনিবার —– টার সময় আইআইইউসি’র সেন্ট্রাল অডিটোরিয়ামে ‘IIUC Tech Fest 2023’ এর উদ্বোধন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র সভাপতিত্বে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর। সম্মানিত অথিতি ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। ডঃ মোহাঃ আজিজুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) একাডেমিক ও আন্তর্জাতিক বিষয়ক সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম সেন্টারের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার এস. আর. তৌহিদুল ইসলাম, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও ফিনেন্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, আইআইইউসির রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, ওয়ান ব্যাংক সীতাকুণ্ড ব্রাঞ্চের এভিপি ও ব্রাঞ্চ ইনচার্জ কাজী ফারহান জামিল, ‘IIUC Tech Fest 2023’ আয়োজক কমিটির কনভেনর ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন ডক্টর মোঃ সামিমুল হক চৌধুরী, আয়োজক কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ জামশেদ আলম।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর তাঁর বক্তব্যে বলেন, “টেক ফেস্টের মত আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামীর প্রযুক্তি সম্পর্কে পরিচিত করিয়ে দিয়ে তাদের মনন ও মেধার বিকাশ ঘটানোর সহায়ক হবে বলে আমি মনে করি। বিজ্ঞানের অবিস্মরণীয় নতুন নতুন প্রযুক্তিকে নবীন শিক্ষার্থীদের দ্বারা আয়ত্ত করা সম্ভব হলে তা মানুষের কল্যাণে সহজেই কাজে লাগানো সম্ভব, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উজ্জল দৃষ্টান্ত হিসেবে উত্থাপিত হবে। আইআইইউসি সেই রকম মেধাবী শিক্ষার্থী তৈরি করছে বলে আমি মনে করি।”
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন,
মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে এই সরকার শিক্ষাকে গুরুত্ব দেয় বলেই শিক্ষা সম্পর্কিত সবকিছুতেই সার্বিক উন্নয়ন এখন দৃশ্যমান। ৫৬০টি মডেল মসজিদ, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্নফূলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এইসব অবকাঠামো গত উন্নয়নের সাথে প্রকৌশলীদের মেধা ও কৌশলগত অবদানের সুযোগ হয়েছে। আইআইইউসির শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শরীরচর্চার জন্য ব্যায়ামাগার, মেধা চর্চার জন্য আধুনিক লাইব্রেরি, প্রার্থনার জন্য মসজিদ নির্মান করা হয়েছে এবং খুব শীঘ্রই হাতির ঝিলের আদলে ঘোড়ামরা খালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আইআইইউসির এইসব উন্নয়নের সাথে বিজ্ঞানের ছাত্র তথা ইঞ্জিনিয়ারদের সম্পৃক্ততা ও অবদান বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।
সম্মানিত অথিতির বক্তব্যে উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, যারা দেশকে ভালোবেসে কাজ করেন তাদের প্রত্যাশা ভবিষ্যৎ প্রজন্মকে মানবসম্পদে রুপান্তর করা। এই মানবসম্পদ তৈরিতে প্রৌকশলগত শিক্ষার কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।
৫ দিনব্যাপী ‘IIUC Tech Fest 2023’ এ ১৩ টি ইভেন্টে আইআইইউসি সহ চট্টগ্রাম বিভাগের ১৫ টি বিশ্ববিদ্যালয়েরের সর্বমোট ২১৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ম্যাথ অলিম্পিয়াড, মোবাইল গেমস এন্ড এপস ডেভেলপমেন্ট কম্পিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট শোকেস কম্পিটিশন, পোস্টার রিপ্রেজেন্টেশন কম্পিটিশন, আইডিয়া জেনারেশন কম্পিটিশন, মেডিসিনাল প্ল্যান্ট শো কম্পিটিশন, মেকানিক্স অলিম্পিয়াড, সার্কিট সল্যুশন কম্পিটিশন, ডকুফিল্ম কন্টেস্ট, সাইবার গেমিং কনটেস্ট, টেক অলিম্পিয়াড, রোবো সকার কম্পিটিশনে টিম আকারে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। ২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার থেকে প্রি-ইভেন্টের মাধ্যমে ‘IIUC Tech Fest 2023’ এর শুরু হয়েছে, যার মূলপর্ব আজ উদ্বোধন হল। ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বুধবার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page