২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি ) এ “World Pharmacist Day 2023” উদযাপিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি ) এর ডিপার্টমেন্ট অব ফার্মাসি ও আইআইইউসি ফার্মা ক্লাবের উদ্যোগে আজ ২৫ সেপ্টেম্বর (রবিবার) “World Pharmacist Day 2023” এর বর্ণিল উদযাপন করা হয়। আজকের এই দিনের মূল প্রতিপাদ্য ছিল “Pharmacy strengthening health systems”।আইআইইউসি ডিপার্টমেন্ট অব ফার্মাসি’র চেয়ারম্যান এটিএম মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেনআইআইইউসির মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফিমেল একাডেমিক জোন এর চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার জনাব আ ফ ম আখতারুজ্জামান কায়সার, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন ড. মোঃ সামিমুল হক চৌধুরী সহ ফার্মাসি বিভাগ এর সহযোগী ও সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষার্থীগণ। আইআইইউসি উপাচার্য কেক কেটে উক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন, ফার্মাসিস্টদের অধিকার ও স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা বিশ্বদরবারে তুলে ধরতে আজ ফার্মাসিস্টদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। ফার্মাসিস্টরা চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মিসেস রিজিয়া রেজা চৌধুরী ‘ফার্মাসিস্টরা ধারাবাহিকভাবে এন্টিবায়োটিক সহ ঔষধের সঠিক ব্যবহার ও অপব্যবহার এর বিভিন্ন স্বাস্থ্যভিত্তিক গণসচেতনতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাবে’ এই আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গণসচেতনামূলক বার্তার প্ল্যাকার্ড, ফেস্টন সহ ফার্মাসিস্টরা এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। এছাড়াও আইআইইউসির সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে “ব্লাড গ্রুপ ক্যাম্পেইন” এর আয়োজন করা হয়। উক্ত সকল কার্যক্রমে আইআইইউসি ফার্মাক্লাবের সকল সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসি ফার্মা ক্লাব সভাপতি মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ মাসুদ মোরশেদ, সহ-সভাপতি রিনিয়ারা খাতুন, সাধারণ সম্পাদক ইসতিয়াক মুহাম্মদ আকিল, সহ-সাধারণ সম্পাদক রবিন আনোয়ার সহ ক্লাবের অন্যান্য কার্যকরী সদস্য বৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page