১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

আন্তঃস্কুল জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা ২০২৫ বান্দরবান দলের সাফল্য

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশনের উদ্যোগে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা ২০২৫। দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক স্কুল শিক্ষার্থী অংশ নেয়। তারা বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।বান্দরবান জেলা থেকে অংশ নেয় ১১ সদস্যের একটি জিমন্যাস্টিকস্ দল। প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে তারা অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন মংহ্লা সৈ মারমা। তিনি শিক্ষানবিশ (১০-১২ বছর) বালক বিভাগে ফ্লোর ইভেন্টে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন। এ অর্জন বান্দরবানের ক্রীড়াঙ্গনে এক গর্বের মুহূর্ত এনে দেয়।বান্দরবান দলের কোচ সাংখেঅং খুমী (কিতং) বলেন,“আমাদের দলের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। এমন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের জন্য ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”তিনি আরও বলেন,“আমরা আশা করি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে দেশের প্রান্তিক ও পাহাড়ি অঞ্চল থেকেও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসতে পারে।”বান্দরবান জিমন্যাস্টিকস্ পরিবারের পক্ষ থেকেও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাদের মতে, এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে। এবং দেশের তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে । যা একদিন দেশের সম্পদ হয়ে দাঁড়াবে এবং বিশ্ব দরবারে ক্রীড়া জগতে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page