আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম এর ০১ অক্টোবর ২০২৩ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস.এম শফিউল্লাহ্ বিপিএম মহোদয় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করেন। পুলিশ সুপার তার কর্মজীবনের সফলতা কামনা করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার ডিএসবি জনাব মো: মাঈন উদ্দিন খান এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মনীষ দাশ উপস্থিত ছিলেন।


মন্তব্য