১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই থানায় জিডি করলেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নির্বাচন যত ঘনিয় আসছে সংগঠিত হচ্ছে যত অপরাধ,নির্বাচন কমিশনের গেজেট কে তোয়াক্কা না করে নানা অপরাধে আচরণ বিধি লঙ্গনে জড়িয়ে পড়ছে বিভিন্ন প্রার্থীরা ৷এক সাতকানিয়া লোহাগাড়ার এমনটাই হয়েছে বলে অভিযোগ উঠেছে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব সাতকানিয়া ও লোহাগাড়া থানায় আলাদা দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পক্ষে স্বাক্ষর দেওয়া ব্যক্তিদের হুমকি দেওয়ার অভিযোগে গতকাল শনিবার বিকেলে এ জিডি করেন তিনি।সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব এলাকায় এম এ মোতালেব সিআইপি হিসেবে পরিচিত। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে সম্প্রতি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।জিডিতে এম এ মোতালেব সিআইপি উল্লেখ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের সময় নিয়ম অনুসারে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত একটি তালিকা সংযুক্ত করেছিলাম। ওই তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে নির্বাচন কমিশনার যাচাই-বাছাই করতে গেলে আমার পক্ষে স্বাক্ষর দেওয়া ব্যক্তিদের নিজস্থানে পাওয়া যায়নি, কেউ কেউ স্বাক্ষর অস্বীকারও করেন। পরে জানতে পারি, প্রতিপক্ষ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর লোকজন আমার পক্ষে স্বাক্ষর দেওয়া ভোটারদের হুমকি দিয়েছেন। এ কারণে অনেকেই এখন পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা মুঠোফোনও বন্ধ রেখেছেন। এ অবস্থায় আমার নির্বাচনী কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আমি মনে করি। ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে আমি অবশ্যই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’অভিযোগ অস্বীকার করে বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, তিনি বা তাঁর পক্ষের কোনো ব্যক্তি হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত নন। মোতালেব সাহেব ও তাঁর লোকজন এলাকায় বিভিন্ন ধরনের ঘটনার সৃষ্টি করে উল্টো তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। মোতালেবের লোকজনই কয়েক দিনে তাঁর কর্মী-সমর্থকদের বাড়ি লক্ষ্য করে গুলি করেছেন বলে জানান নেজামুদ্দিন নদভী।জিডির বিষয়ে জানার জন্য আবদুল মোতালেবের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন ধরেননি তিনি। তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আবু তৈয়ব সাতকানিয়া ও লোহাগাড়া থানায় আলাদা দুটি সাধারণ ডায়েরি করার কথা স্বীকার করেন।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব তাঁর নির্বাচনী কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কার কথা উল্লেখ করে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page