১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

আগামী দু”দিনব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

বিএনপির ডাকা আগামীকাল রবিবার ও সোমবার দু”দিনব্যাপী সারাদেশব্যাপী সপ্তম দফায় ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে সুনামগঞ্জে মশাল মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের বেশকিছু নেতাকর্মীরা।শনিবার সন্ধ্যা ৭টায় জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মোঃ তারেকের নেতৃত্বে কিছু নেতাকর্মীরা শহরের মরাটিলা

এলাকা হতে অবরোধের সমর্থনে একটি মশাল মিছিল বের করে আনিছা ক্লিনিকের সামনে হাছন নগর রোডে টায়ার জালিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই গ্রেপ্তার আতংঙ্কে নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে বিএনপির কেন্দ্রীয় নির্দেশ পালনে নেতাকর্মীরা জীবনের ঝুকি এবং গ্রেপ্তার আতংঙ্ক নিয়েও মাঠে কর্মসূচী সফল করতে বদ্ধপরিকর বলে কিছু নেতারা গণমাধ্যমকর্মীদের জানান।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।উল্লেখ্য আগামীকাল রবিবার ও সোমবার সপ্তম দফার ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী সফল করতেই সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এই মশাল মিছিলে অংশগ্রহন করেন। তবে ইতিমধ্যে সুৃনামগঞ্জ জেলা বিএনপি,যুবদল,শ্রমিকদল,কৃষকদল ও ছাত্রদলের বেশকিছু নেতাকর্মীদের নাশকতার মামলায় পুলিশ গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে এবং দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মীরা গ্রেপ্তার আতংঙ্কে বাড়িঘর ছেড়ে হাওর এলাকাসহ নিরুদ্দেশ রয়েছেন বলে বিএনপির সূত্রে জানা যায়।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page