১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে ইউএনও’র অভিযান ২ ডাম্পার জব্দ, লাখ টাকা জরিমানা চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে রহমানিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি বিদায় সংবর্ধনা কক্সবাজারের সংগীতাঙ্গনে নতুন বিস্ময় শিল্পী ইফতি পাহাড়ে তিন দিনের বিজু উৎসব সম্পন্ন বড়দুয়ারা ব্রীজে জনতার হাতে মাদকসহ কারবারি পাকড়াও সাতকানিয়ায় রহমানিয়া দরবার শরীফের ২৫তম বার্ষিকী ও দস্তরবন্দী সম্পন্ন। সাগরের গানে মুগ্ধ কুড়িগ্রাম টাউন পার্ক সাতকানিয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, ডাকাতির প্রস্তুতি পণ্ড পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

আগামীর বাংলাদেশ হবে জুলুম নির্যাতন ও অন্যায় দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ – মাওলানা আবদুল হালিম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি >> বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে এক নতুন বাংলাদেশ যেখানে জুলুম, নির্যাতন, সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্র, অন্যায় ও দুর্নীতি থাকবে না।তিনি আজ ২৭ জুন জুমাবার সকালে নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সদস্য(রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ-১ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, এ দেশের মানুষ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। যেখানে অন্যায়, অনাচার, দখল, চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণের মতো কদাচার থাকবে না। যে বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে স্ব স্ব অধিকার ভোগ করবে। সকল মানুষের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সন্মান নিশ্চিৎ করতে পারে কেবলমাত্র ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন এক কল্যণময় শান্তি সূখের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগ্রাম করছে।তিনি আরো বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনে পিষ্ট জনগণ আওয়ামী জুলুমের নিগড় থেকে মুক্তি পেতে যে ত্যাগ কুরবানী করেছে তা ভাষাতীত। আওয়ামীলীগ তাদের দুঃশাসনের মাধ্যমে গণ দুশমনে পরিণত হয়ে তাদের আদি ঠিকানা ভারতে আশ্রয় নিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী আমলের সতেরো বছরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের লক্ষাধিক নেতা কর্মী দীর্ঘ সময় কারাভোগ করেছে। কারাগারে নির্মমভাবে হত্যা করেছে শীর্ষ এগারো জন নেতাকে। কয়েক শত নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আহত হয়ে অন্ধ, শ্রবণশক্তিহীণ হওয়া, পঙ্গুত্বের জীবন যাপন করছে পাঁচ হাজার নেতা কর্মী। এত জুলুম নির্যাতনের পরও জামায়াতে ইসলামীকে নত করতে না পেরে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীক নিষিদ্ধ করেছিল, কিন্ত যারা নিষিদ্ধ করেছিল তারাই আজ দেশ থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে গিয়েছে।মাওলানা আবদুল হালিম আরো বলেন, জনগণ নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছে। আগামী নির্বাচনে জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, তাই ঘোষিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।সাইফুল আলম খান মিলন বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিৎ করতে হবে। ফ্যাসিবাদী দুঃশাসনে ঘটে যাওয়া গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র প্রকাশ এবং বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের পূনর্বাসন করতে হবে। প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। এ সব দাবী আদায়ে তিনি সকলকে আরো সোচ্চার হওয়ার আহবান জানান।মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জ ছিল গড ফাদার, সন্ত্রাস, খুন, দখল আর চাঁদাবাজির স্বর্গরাজ্য। আগামীতে নারায়ণগঞ্জে নতুন কোনো গডফাদার, দখলবাজ, চাঁদাবাজকে মেনে নেওয়া হবে না।সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, জামায়াতে ইসলামীর রুকনগণকে কুরআন সুন্নাহর আলোকে নিজেরে ব্যক্তি চরিত্র গঠনের পাশাপাশি একটি কল্যাণময় সমাজ গঠনে সর্বোচ্চ ত্যাগ কুরবানী করার দৃপ্ত শপথ নিয়ে ইসলামী আন্দোলনে ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page