৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
লোহাগাড়ার লড়াকু যোদ্ধা তামিমের ওপর সন্ত্রাসী হামলা-শাহজাহান চৌধুরীর নিন্দা সাতকানিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টা ৩ দিনেও ধরা পড়েনি আসামিরা রাজীবপুরে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুই জন আটক। দেশে আর কোচিং সেন্টার চলবে না : শিক্ষামন্ত্রী ছুটি ছাড়া অনুপস্থিতি ও আন্দোলনে উসকানি দিলে হারাতে হবে সরকারি চাকরি ট্রাম্পর কথাবার্তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো বললেন মার্কিন সিনেটর ট্রাম্পের হুমকির পর জয়শঙ্করকে ফোন করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী আরো ৪ জাহাজ চট্টগ্রামে স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া একদিন বয়েসের খেয়ালে,
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • ক্রিকেট >> ঢাকা
  • আইপিএলের চেয়ে কঠিন ঢাকা প্রিমিয়ার লিগ,দাবি ভারতীয় ক্রিকেটারের
  • আইপিএলের চেয়ে কঠিন ঢাকা প্রিমিয়ার লিগ,দাবি ভারতীয় ক্রিকেটারের

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    স্পোর্টস ডেস্ক>>> ভারতের সাবেক অলরাউন্ডার পারভেজ রসুল মনে করেন,প্রতিযোগিতার দিক থেকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আইপিএলের চেয়েও কঠিন। চার মৌসুম আইপিএলে খেলা এই ক্রিকেটার বাংলাদেশের শীর্ষস্থানীয় লিস্ট ‘এ’ টুর্নামেন্টের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এখানে প্রতিটি ম্যাচই এক ধরনের পরীক্ষা, যেখানে টিকে থাকার লড়াই করতে হয়।পারভেজের জানান আইপিএলে পুরো মৌসুমের জন্য খেলোয়াড়দের সাথে চুক্তি করা হয়। খেলার সুযোগ না পেলেও দলের সঙ্গে রাখা হয়। কয়েকটি ম্যাচ খারাপ করলেও পুরো মৌসুমে দলের অংশ হিসেবে থাকতে পারে ক্রিকেটাররা। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে বিষয়টা একেবারেই আলাদা। এখানে দুই ম্যাচের জন্য চুক্তি করা হয়। যদি ভালো খেলতে পারেন, তাহলে দলে টিকে যাবেন, না হলে ফেরার টিকিট কাটা হয়ে যাবে।আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ। এখানে ক্রিকেটাররা মোটা অঙ্কের পারিশ্রমিক পান, নিলামে অনেকেই কোটিপতি হয়ে যান। বিশ্বের সেরা খেলোয়াড়রা আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন, এমনকি এই টুর্নামেন্টের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও বিশেষ উইন্ডো রাখা হয়।তবে পারভেজের মতে, জনপ্রিয়তা, আয়োজন বা পারিশ্রমিকের দিক থেকে আইপিএল যতই বড় হোক না কেন, পারফরম্যান্সের ভিত্তিতে কঠিন চ্যালেঞ্জের জায়গা থেকে ঢাকার লিগই এগিয়ে। কারণ এখানে ধারাবাহিক পারফরম্যান্স না থাকলে জায়গা ধরে রাখা কঠিন।২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ও পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলে খেলেছেন পারভেজ। তবে চার মৌসুমে মাত্র ১১টি ম্যাচ খেলতে পেরেছেন, যেখানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৭ রান।এরপর আইপিএলে দল না পাওয়ায় তিনি ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে আসেন। এখন পর্যন্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চারটি মৌসুম খেলেছেন।ঢাকা লিগ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সেটি বোঝাতে গিয়ে পারভেজ বলেন, “অনেক বড় বড় আন্তর্জাতিক ক্রিকেটার এখানে এসে খেলেছেন, কিন্তু কয়েক ম্যাচের মধ্যেই পারফরম্যান্স করতে না পারায় দেশে ফিরে গেছেন। নাম বলব না, তবে অনেক তারকাই এখানে এসে সফল হতে পারেননি।”ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী আসর। ১৯৭৩-৭৪ মৌসুমে শুরু হওয়া এই প্রতিযোগিতা ২০১৩-১৪ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পায়। দেশের পাশাপাশি আন্তর্জাতিক তারকারাও এই লিগে খেলার অভিজ্ঞতা পেয়েছেন।ভারতের অরুণ লাল, ওয়াসিম জাফর, অজয় জাদেজা, পাকিস্তানের ওয়াসিম আকরাম, সেলিম মালিক, মোহাম্মদ ইউসুফ, শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, ইংল্যান্ডের নিল ফেয়ারব্রাদারসহ অনেক তারকা এই লিগে খেলেছেন।পারভেজ রসুলের মন্তব্য হয়তো বিতর্কের জন্ম দিতে পারে, তবে তার অভিজ্ঞতা বলছে, পারিশ্রমিকের দিক থেকে না হলেও প্রতিযোগিতার চাপ ও টিকে থাকার লড়াইয়ে ঢাকা প্রিমিয়ার লিগ অনেক কঠিন।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page