২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।।রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর উদ্যোগে ৭ মার্চ ২০২৬ বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ ১৪, তোপখানা রোডস্থ মেট্রো লাউঞ্জ মিলনায়তনে ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরজেএফ-এর চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম-এর সভাপতিত্বে ও আরজেএফ’র স্থায়ী পরিষদের সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি ডেইলি নিউ নেশনের উপদেষ্টা সম্পাদক সৈয়দ তোশারফ আলী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। বিশেষ অতিথি ছিলেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, মানবতাবাদী কবি ও সাহিত্যিক প্রাকৃতজ শামিমরুমি টিটন, দ্রুত বিচার আদালত ঢাকার স্পেশাল পিপি এডভোকেট মাজহারুল ইসলাম মারুফ, মাসিক প্রোফাইল এর সম্পাদক ও প্রকাশক এডভোকেট জাকির সিরাজী, দৈনিক দিনের আলো’র সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী নূর মোহাম্মদ কিরন, সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট খান চমন-ই-এলাহী, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান সাইন, বিএফইউজের সিনিয়র নেতা মোঃ জাকির হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কার্যনির্বাহী সদস্য আবু হানিফ, এফবিজেও’র মহাসচিব সামছুল আলম, এনপিএস এর চেয়ারম্যান মাহবুবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র কো-চেয়ারম্যান হৃদয় চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, যুগ্ম মহাসচিব মোঃ রেজাউল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ মাসুদ আলম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, মাহবুব আরা দুলু, বিশিষ্ট সাংবাদিক এরফান আলী বিপ্লব, দৈনিক মুক্ত খবর এর সিনিয়র রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম, হেলেন কবির, লায়ন মনোয়ারা বেগম, মোস্তফা আল ইহযায, মিলন মল্লিক, জহিরুল ইসলাম, রেজাউল ইসলাম, আয়েশা আক্তার স্বর্ণা, আব্দুল আলিম, আজিজুন নাহার, মনোয়ারা খানম, রোজিনা আক্তার তিশা, শফিউল আলম, মোঃ আল আমিন, রিপন বিশ্বাস, জুয়েল শরীফ, এস এম. মাহির আল মাহবুব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী। দোয়া ও মোনাজাত করেন মুফতি শেখ আজিমুদ্দীন।
সভায় বক্তারা বলেন, মাহে রমজান কেবল ইবাদতের মাস নয়, বরং আত্মশুদ্ধি ও নৈতিকতা চর্চার মাস। এই পবিত্রতা রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপসংস্কৃতি রোধ এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে সাংবাদিকদের লেখনীর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।
সভা শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page